আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

লিপস্টিক ব্যবহারে সতর্কতা

লিপস্টিক ব্যবহারে সতর্কতা

ঠোঁটকে সুন্দর রাখতে নারীরা লিপস্টিক
ব্যবহার করেন। সঠিকভাবে লিপস্টিক ব্যবহার
করলে ঠোঁট অনেক সুন্দর হয়ে ওঠে। তবে
খেয়াল রাখতে হবে, কোথায় ও কোন সাজের
সঙ্গে ব্যবহার করছেন। এবার জেনে নেয়া
যাক, লিপস্টিক ব্যবহারের কিছু কৌশল-
১. ত্বকের ধরনের সঙ্গে কোন রং ব্যবহার
করা যাবে, তা দেখে নিন। ভালো ব্র্যান্ডের
রেগুলার রং থেকে পছন্দ করুন। এমন একটি রং
বেছে নিন, যা আপনার ঠোঁটের ন্যাচারাল
টোনের সঙ্গে মিশে যায়।
২. যাদের ঠোঁট একটু চওড়া তারা বাদামি,
বেগুনি বা তামাটে রং ব্যবহার করুন। ঠোঁট
যাদের চিকন, তারা গোলাপি, পিচ, হালকা
কমলা বা ন্যাচারাল টোনের লিপস্টিক
ব্যবহার করুন।
৩. সাধারণত মেকআপ যদি হালকা হয়, সে
ক্ষেত্রে গাঢ় লিপস্টিক ব্যবহার করুন। আর খুব
ভারী চোখের মেকআপ হলে হালকা বা
ন্যাচারাল টোন ভালো মানাবে।
৪. যে লিপস্টিক ব্যবহার করছেন, তার রঙের
চাইতে এক শেড গাঢ় লিপলাইনার ব্যবহার
করবেন। প্রথমে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে
নেবেন। এতে আপনার লিপস্টিক দেয়া সহজ
হবে।
৫. লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম
কিংবা চ্যাপস্টিক লাগিয়ে নিন। এতে ঠোঁট
আদ্র থাকবে এবং আপনার লিপস্টিক
সুন্দরভাবে ঠোঁটে বসবে।
৬. আপনি চাইলে সরাসরি ঠোঁটে লিপস্টিক
দিতে পারেন। কিন্তু এটা সবদিক দিয়ে সমান
না-ও হতে পারে। তাই ঠোঁটের ব্রাশ ব্যবহার
করুন। লক্ষ্য রাখবেন ব্রাশটি যেন পরিষ্কার
এবং শুষ্ক থাকে। ব্রাশের সাহায্যে
লিপস্টিক ঠোঁটে লাগান।
৭. টিস্যুপেপার দিয়ে ঠোঁট শুকিয়ে নিন যাতে
লিপস্টিকের স্থায়ীত্ব বেশিক্ষণ হয়।
৮. ঠোঁটে শাইনী লুক আনার জন্য চাইলে
লিপগ্লস ব্যবহার করতে পারেন।
৯. প্রয়োজন হলে দ্বিতীয়বার লিপস্টিক
ব্যবহার করুন। যদি আপনি খুব যত্ন নিয়েও
লিপস্টিক দিয়ে থাকেন, তাহলেও কয়েক
ঘণ্টার মধ্যে এর রঙ হালকা হয়ে যেতে পারে।
তাই ঠোঁটের উজ্জ্বলতা অনেকক্ষণ ধরে
রাখার জন্য দ্বিতীয়বার ঠোঁটে লিপস্টিক
ব্যবহার করুন।
১০. অসতর্কভাবে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক
লাগাবেন না। এটি আপনার ঠোঁটের চিরায়ত
সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। যদি
লাগিয়ে ফেলেন তাহলে দুই ঠোটের মাঝে
টিস্যু পেপার রেখে ঠোঁটদুটো চেপে ধরুণ।
দেখবেন সব ঠিক হয়ে গেছে। নয়তো আপনার
ঠোঁটে দাগ পড়ে যাবে।
১১. লিপস্টিক গাঢ় হয়ে গেলে কখনোই রুমাল
দিয়ে ঘষে মুছবেন না। রুমাল দিয়ে মুছলে
আপনার ঠোঁটের সূক্ষ চামড়া ছিঁড়ে যেতে
পারে। তাই সবসময় টিস্যু ব্যবহার করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত