আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ক্যাফেইন ছাড়া শরীরকে চাঙ্গা রাখার ৫ উপায়

ক্যাফেইন ছাড়া শরীরকে চাঙ্গা রাখার ৫ উপায়

বেশিরভাগ মানুষই কাজের মাঝে শত ব্যস্ততায় শরীরকে চাঙ্গা রাখতে চায়। হোক অফিসে বা বাড়িতে, শরীর চাঙ্গা থাকা জরুরি। অনেকেই ঝিমিয়ে পড়া শরীরকে চাঙ্গা করতে সাহায্য নেন চা বা কফির। এতে থাকা ক্যাফেইন শরীরকে চনমনে রাখে। তবে ক্যাফেইন ছাড়াও কিন্তু শরীরকে উৎফুল্ল রাখা সম্ভব। যদি চান ক্যাফেইন ছাড়াই শরীর থাকবে চাঙ্গা, তবে ৫ উপায় অবলম্বন করতে পারেন।

পুষ্ট থাকুন
বাংলা শব্দটি দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। বিষয়টি সহজ করে বলছি। শরীরের জন্য যে খাবারগুলো দরকার, তা-ই খান। আমরা সাধারণত তিন বেলা খাবার খাই, যেগুলো মোটামুটি স্বাস্থ্যকর। তবে এর সঙ্গে আমরা যে স্ন্যাকস বা হাল্কা খাবার খেয়ে থাকি অধিকাংশ সময় সেগুলো অস্বাস্থ্যকর। তাই এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। বাদাম, দই, টক দই এবং প্রচুর পরিমাণ তাজা ফল খেতে পারেন, যা আপনার শরীরকে সতেজ রাখবে।

হাঁটাচলা করুন
শারীরিক কসরতের সময় আমাদের দেহে অ্যাড্রেনালিন নামের একধরনের হরমোনের ক্ষরণ হয়। যা আমাদের শরীরকে ফুরফুরে ও চাঙ্গা রাখায় সহায়তা করে। তাই কাজের মাঝখানে বিরতি দিয়ে হাঁটা-চলা করে নিন শরীর চাঙ্গা হবে। এ ছাড়া ব্যায়াম, সাইকেল বা বাইক রাইডও করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে রাতে ঘুমানোর আগে কিংবা মধ্যরাতে এসব করা যাবে না।

সুগন্ধির ঘ্রাণ নিন
সুগন্ধী আমাদের মনের ওপর দারুণ প্রভাব ফেলে। ক্যাফেইন ছাড়া হঠাৎ তাজা হয়ে ‍উঠতে আপনি অ্যারোমা থেরাপি বা সুগন্ধির ঘ্রাণ নিতে পারেন। তবে অনেকের সুগন্ধিতে অ্যালার্জি থাকে। নিশ্চিত হয়ে তবেই ব্যবহার করুন।

পাওয়ার ন্যাপ
একে ক্যাটস স্লিপ বা ‘বিড়াল ঘুম’ও বলা হয়ে থাকে। কারণ বিড়াল টানা বড় ঘুমের পরিবর্তে একটু একটু ঘুমায়। তেমনি দিনের বেলায় আপনি যদি খুব ক্লান্ত অনুভব করেন, তবে ১০-১৫ মিনিটের একটা পাওয়া ন্যাপ নিন। এটা আপনাকে তাৎক্ষণিক চাঙ্গা করে দিবে।

অভ্যাসগুলোর সমন্বয় করুন
আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, শরীরের পরিচর্যা করছেন, ক্লান্ত হলে ঘুমিয়ে নিচ্ছেন এবং চনমনে থাকতে সুগন্ধির সুঘ্রাণও নিচ্ছেন। এখন আপনার জন্য দরকার এগুলোকে অভ্যাসে পরিণত করা। তাহলেই ক্যাফেইন ছাড়াই আপনি সবসময় কর্মঠ আর চনমনে থাকবেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত