আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যে ৩ অবস্থায় ভুলেও খেজুর খাবেন না

যে ৩ অবস্থায় ভুলেও খেজুর খাবেন না

সুস্বাদু ফল খেজুর। এর উপকারিতাও অনেক। আর সেকথা আমাদের কম-বেশি সবারই জানা। খেজুরে থাকা বিভিন্ন ধরনের ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে এই ফলে থাকে প্রচুর কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তি দিতে কাজ করে। প্রতি ১০০ গ্রাম খেজুরে থাকে ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট।

খেজুরে থাকে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন বি৬ এবং প্রচুর ফাইবার। পুষ্টিকর এই ফলেরও আছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। এটি অতিরিক্ত খেলে হতে পারে পেট ব্যথা ও অ্যালার্জি। গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত খেজুর খেলে শরীরে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। তাই চলুন জেনে নেওয়া যাক, কোন কোন অবস্থায় খেজুর খাওয়া যাবে না-

অ্যালার্জি থাকলে

WebMD-এর তথ্য বলছে, অতিরিক্ত খেজুর খেয়ে ফেললে কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে অ্যালার্জি। অপরদিকে, খেজুরে অতিরিক্ত সালফাইড থাকার কারণেও অ্যালার্জি হতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত খেজুর খাওয়ার পরে চোখে চুলকানি, অতিরিক্ত পানি পড়া এবং লাল হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হতে পারে। তাই যদি দেখেন যে খেজুর খাওয়ার পর অ্যালার্জি দেখা দিয়েছে তবে তা বাদ দিতে হবে।

ওজন কমানোর জন্য

দুটি শুকনো খেজুরে থাকে ১১০ ক্যালোরি, এমনটাই জানাচ্ছে WebMD। এটি শরীরে তাৎক্ষণিক শক্তি দেয়। তবে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য খেজুর উপকারী ফল নয়। যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকা থেকে খেজুর বাদ দেওয়াই ভালো। খেজুরের বদলে অন্যান্য শুকনো ফল খান। তাতে একই সংখ্যক পুষ্টিকর উপাদান পেতে পারেন, তবে অনেক ক্যালোরি থাকবে না।

কম ব্লাড সুগার

আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অর্থাৎ NCBI-এর গবেষণা অনুসারে, অতিরিক্ত খেজুর খেলে তা হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ বাড়িয়ে দেয়। এর মানে হলো, রক্তে শর্করার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম থাকা। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে, খেজুর খাওয়ার পরপরই তারা অস্বস্তি এবং বদহজম অনুভব করতে শুরু করেন। বিষয়টি তদন্ত করে দেখা যায় যে এটি রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। সেইসঙ্গে তাদের ঘুমের অভাবও দেখা দেয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত