আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এই শীতে ঠোঁটের যত্ন

এই শীতে ঠোঁটের যত্ন

সবার আগে আমাদের শরীরের যে
অংশটি শীতের নির্মমতার শিকার হয়,
তা হলো ঠোঁট। শীতের হাওয়া বইতে শুরু
করলেই দেখা যায় ঠোঁটের বিবর্ণ রূপ।
তবে একটু সতর্ক হয়ে যত্ন নিলে
অনেকটাই সুস্থ ও সুন্দর রাখা যায়
আমাদের ঠোঁটকে। চলুন জেনে নিই কিছু
উপায়-
ঠোঁটের আদ্রতা ধরে রাখতে অভ্যাসবশত
বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন
না। এতে ঠোঁট আরও শুকিয়ে যায়। এর
বদলে সঙ্গে একটা লিপবাম বা
লিপজেল রাখতে পারেন। ঠোঁট শুকিয়ে
গেলেই একটু আর্দ্র করে নিন। হাত-মুখ
ধোয়ার সময় বা দাঁত ব্রাশ করার সময়
কোনোভাবেই ঠোঁটে জোরে ঘষা-
মাজা করা যাবে না।
এ সময় নরম ঠোঁটে আঁচড় পড়লে তা
ভোগাতে পারে। এ ছাড়া শীতকালে
ম্যাট ধরনের লিপস্টিক ব্যবহার না
করাই ভালো। কেননা, শীতে ম্যাট
লিপস্টিকে ঠোঁট দুখানা আরও প্রাণহীন
মনে হতে পারে। শীতে গ্লসি
লিপস্টিকই ঠোঁট সজীব রাখবে এবং
এতে আপনার সাজও প্রাণবন্ত লাগবে।
শীতে ঠোঁটের যত্নে ঘরে বসে নিজেই
তৈরি করে নিতে পারেন সাশ্রয়ী লিপ-
প্যাক। কিছু গোলাপের পাপড়ি বাটা
আর মধু মিশিয়ে প্যাক তৈরি করুন।
এবার এটা আলতো করে ওপরের ও
নিচের ঠোঁটে মাখুন। শুকিয়ে গেলে
পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। মধু
ঠোঁটকে পুষ্টি জোগাবে এবং গোলাপ
পাপড়ির রস কোমল ঠোঁট দুটোকে
গোলাপি আভায় রাঙিয়ে তুলবে।
খাবার দাবারের ব্যাপারেও বেশ
সচেতন থাকা জরুরি। মৌসুমী যত সবজি
আছে তার সবগুলোয় পর্যায়ক্রমে
খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন সি যুক্ত
ফলগুলো আপনার ত্বক বা ঠোঁটের
সুরক্ষায় কাজ করবে। স্নেহ জাতীয়
পদার্থও দারুণ উপকারী ভূমিকা পালন
করে।
শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে
ঠোঁট ভালো করে পরিষ্কার করে ধুয়ে
নিন। এবার ঠোঁটে ব্যাবহার উপযোগী
পেট্রোলিয়াম জেলি লাগিয়ে চলে
যান ঘুমের রাজ্যে। এর পরেও যদি
ঠোঁটে কোনো ধরণের সমস্যা দেখা দেয়
অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে
হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত