আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ঘুমানোর সময় মুঠোফোন কোথায় রাখবেন

ঘুমানোর সময় মুঠোফোন কোথায় রাখবেন

ঘুমের আগে ফোন নয়

চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার আগে যেকোনো ধরনের ডিজিটাল পর্দা থেকে দূরে থাকা। পর্দার আলো ভালো ঘুমের শত্রু। ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে ফোন দূরে রাখা সবচেয়ে ভালো।

ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন

ঘুমাতে যাওয়ার আগে মুঠোফোনের ইন্টারনেট কিংবা ওয়াই–ফাই সংযোগ বন্ধ রাখতে পারেন। ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমে। এমনকি নোটিফিকেশনের শব্দ শুনে আগ্রহও তৈরি হতে পারে। ফলে ইন্টারনেট সংযোগ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমের।

ফোন দূরে রাখুন

ঘুমাতে যাওয়ার সময় ফোন সঙ্গে নিয়ে ঘুমাবেন না। বরং ফোন ও আপনার মাঝে অন্তত ৬ ফুটের দূরত্ব রাখার চেষ্টা করুন। ফোন সঙ্গে নিয়ে ঘুমালে মন চাইবে ফেসবুক, ইনস্টাগ্রামে একটু ঢুঁ মারতে।

বালিশের পাশে ফোন রাখবেন না

অ্যালার্ম শোনার জন্য কিংবা যেকোনো প্রয়োজনে বালিশের পাশে ফোন রেখে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। হঠাৎ ফোন কিংবা মেসেজ এলে ভেঙে যেতে পারে কাঁচা ঘুম। এ ছাড়া মুঠোফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে যেকোনো সময়। ঘুমন্ত অবস্থায় সব সামলানোর সুযোগ না–ও তো পেতে পারেন!

গান শুনতে শুনতে ঘুম নয়

গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অনেকেরই। কানে ইয়ারফোন গুঁজে ঘুমিয়ে পড়ার ঘটনাও ঘটে অহরহ। এই বদভ্যাস মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর। ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রামের সময়। সে সময়ে নিয়মিত বিরতিতে গান মস্তিষ্কের বিশ্রাম বাধাগ্রস্ত করে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত