আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অক্সিজেন ত্বকেরও প্রয়োজন

অক্সিজেন ত্বকেরও প্রয়োজন

ত্বকেরও প্রয়োজন অক্সিজেন। কেননা, অক্সিজেনের অভাবে ত্বককে করে অলস, বয়স্ক, নিস্তেজ এবং ডিহাইড্রেটেড। বয়স এবং জীবনযাত্রা (দূষণ, চাপ, ক্লান্তি, চর্বিযুক্ত খাবার) স্বাভাবিকভাবেই কমিয়ে দেয় ত্বকে অক্সিজেনের মাত্রা। আবার ঠিকঠাক পরিষ্কার করা না হলে দেখা দেয় নানা সমস্যা। যা আমাদের ত্বকে স্পষ্ট হয়ে ওঠে। কসমোলজিস্টদের মতে, নিয়মিত ত্বক উপযোগী প্রসাধনী ব্যবহার করা উচিত। পাশাপাশি মাঝে মধ্যে ত্বককে অক্সিজেন নিতে দেওয়া আরও বেশি প্রয়োজন।

ত্বকের অক্সিজেন মানে?

সব সময় ত্বক পরিষ্কার রাখা মানেই ত্বকের প্রয়োজনীয় শ্বাস (অক্সিজেন) নিতে দেওয়া নয়। রক্তের অক্সিজেন ত্বকে পুষ্টি জোগায়। লোমকূপে প্রসাধনী আবদ্ধ হতে না দেওয়ার অর্থ ত্বককে শ্বাস নিতে দেওয়া। ত্বক ঠিকঠাক অক্সিজেন নিতে না পারলে ত্বকের ক্ষতি হয়। তাছাড়া অনাকাক্সিক্ষত ব্রণ, তেল চিটচিটেভাব, শুষ্কতা এমনকি বলিরেখাও দেখা দিতে পারে এর ফলে।

কেন ত্বকে অক্সিজেন প্রয়োজন

ত্বকের লোমকূপ যত কম আবদ্ধ থাকবে, ব্যবহৃত প্রসাধনী তত বেশি শোষণ করবে। আর ভালো ফলাফল পাওয়া যাবে। এতে ত্বকের পিএইচয়ের মাত্রা বজায় থাকে। যে কারণে অতিরিক্ত শুষ্কতা ও তৈলাক্ততার সমস্যা দেখা দেয় না। কেননা, মেকআপ ব্যবহারে হওয়া ত্বকের ক্ষতি বা অস্বস্তি সমাধানে কিছুটা সময় তো দিতেই হবে।

ত্বকে অক্সিজেন পাওয়ার উপায়

► নিখুঁত ত্বকের জন্য আর্দ্রতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। নানাভাবে ত্বক আর্দ্র রাখা যায় যেমন- পানি পান ও ময়েশ্চারাইজার। ত্বক আর্দ্র রাখা শ্বাস নিতে সহায়তা করে। কারণ পানি পানে দেহে অক্সিজেনের মাত্রা বাড়ে।

► পরিষ্কার ত্বকের অন্যতম শর্ত একে অক্সিজেন নিতে দেওয়া। তাই প্রয়োজন না হলে সপ্তাহে অন্তত একদিন মুখে কোনো রকম প্রসাধনী ব্যবহার না করা। এতে ত্বকে ভালো মতো অক্সিজেন নিতে পারবে এবং লোমকূপ উন্মুক্ত থাকবে।

► পরিষ্কার ত্বক পেতে ভালো মতো ধোয়ার বিকল্প নেই। ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য, টানটানভাব এবং ধরন ইত্যাদি ভেবে এর যত্ন নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে ভালো মতো ত্বক পরিষ্কার করতে হবে। ব্যায়াম করার পরও ত্বক পরিষ্কার করা জরুরি।

► পরিষ্কার, সুস্থ ও অক্সিজেন নিতে পারে এমন ত্বকের জন্য এক্সফলিয়েশন জরুরি। প্রতি রাতে মুখ ধোয়া হলেও লোমকূপে তেল, ময়লা, মেকআপ ইত্যাদি রয়ে যায়। ফলে ত্বক শ্বাস নিতে পারে না। তাই সপ্তাহে অন্তত একবার ত্বক ভালো মতো পরিষ্কার করতে এক্সফলিয়েট করা প্রয়োজন।

এ ছাড়াও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পুষ্টির চাহিদা নিশ্চিত করা, সুষম খাবার খাওয়া, আর্দ্র থাকা ও প্রাকৃতিক ভিটামিন সম্পূরক গ্রহণ করা জরুরি।

লিখা : উম্মে হানি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত