আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সন্তানের কথায় কথায় মিথ্যা বলা সামলাবেন যেভাবে

সন্তানের কথায় কথায় মিথ্যা বলা সামলাবেন যেভাবে

শিশুরা নানা কারণে মিথ্যা কথা বলে। অনেক সময় কোনো পরিণতি এড়াতে তাদের মনে যা আসে তাই বলে দেয়। সেটা সত্যি নাও হতে পারে। আবার শিশুরা হঠাৎ করে মিথ্যা বলা শুরু করতে পারে। এটা তাদের বাবা-মায়ের জন্যও বিব্রতকর। সেক্ষেত্রে আপনার সন্তান কেন মিথ্যা বলছে এটা জানার পাশাপাশি তার মধ্যে সত্য কথা বলার অভ্যাস তৈরিও জরুরি। তা না হলে ভবিষ্যতে এই বদভ্যাস সন্তানের জীবনে বড়সড় সমস্যা ডেকে আনবে।

বিশেষজ্ঞদের কথায়, অনেক অভিভাবকই প্রথমদিকে সন্তান মিথ্যা বললেও সেই দিকে তেমন একটা আমল দেন না। বিষয়টিকে অবহেলা করেন। তাদের এ ধরনের আচরণের কারণ শিশুর মধ্যে বড়সড় সমস্যার বীজ রোপন হয়। ধীরে ধীরে সন্তানের সাহস আরও বাড়তে থাকে। তারা ছোটোখাটো বিষয়েও মিথ্যে বলতে শুরু করে দেয়। এ কারণে প্রথম থেকেই শিশুর এই অভ্যাস পরিবর্তন জরুরি। শিশুর মিথ্যা বলার প্রবণতা কমাতে বাবা-মায়েরা কয়েকটি কৌশল অনুসরণ করতে পারেন।

নীতি শিক্ষার বিকল্প নেই​: ছোটদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব বাবা-মায়েরই। এ কারণে একদম ছোট বয়স থেকেই সন্তানকে নীতির পাঠ দিন। নীতিকথার বই কিনে তার হাতে তুলে দিন। এই বই থেকেই সে মানুষের মতো মানুষ হওয়ার পাঠ পাবে। এমনকী তার মিথ্যা বলার প্রবণতাও ধীরে ধীরে কমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, শিশুরা নিজের ইচ্ছায় এই ধরনের বই নাও পড়তে পারে। সেক্ষেত্রে আপনাকেই দায়িত্ব নিয়ে তাকে গল্প পড়ে শোনাতে হবে। এতে শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে।

নিজেদের বদলে ফেলা জরুরি​: ছোটদের মন অনেকটা আয়নার মতো। তারা যা দেখে, যা শোনে তাই শেখে। তাই ছোটদের সামনে মিথ্যা বলার অভ্যাস আপনাদেরই ছাড়তে হবে। কারণ ভুলে যাবেন না, আপনাদের এই কুঅভ্যাসই তাকে মিথ্যা বলার মতো কাজে সাহস জোগাচ্ছে। তাই সবার আগে নিজেদের আচরণে বদল আনার চেষ্টা করুন। তাহলে সেও এ ধরনের আচরণ থেকে বিরত থাকবে।

বুঝিয়ে বলুন:​ সন্তান কথায় কথায় মিথ্যা বললে রাগ হওয়াই স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেয়া হবে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে চিৎকার না করে তাকে বুঝিয়ে বললেই বেশি লাভ হবে। এখন থেকেই সন্তানকে মিথ্যে বলার খারাপ দিকগুলি সম্পর্কে অবগত করার চেষ্টা করুন।

পুরস্কারের কথা বলতে পারেন: ছোটরা পুরষ্কার বা উপহার পেতে খুব ভালোবাসে। মিথ্যা বলা ছাড়তে তার এই প্রবৃত্তিকেই সঠিকভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে তাকে বলতে পারেন, মিথ্যা না বললে তাকে চকোলেট বা তার পছন্দের কিছু উপহার দেবেন। এই কৌশলে ধীরে ধীরে তার মিথ্যে বলার প্রবণতাও কমে যাবে।

বিপদের নাম এডিএইচডি: এডিএইচডি একটি মানসিক সমস্যা। এতে আক্রান্ত শিশু কথায় কথায় মিথ্যা বলে। এমনকী তাদের মেজাজও নিয়ন্ত্রণে থাকে না। তাই শিশুর মধ্যে এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলে যত শীঘ্রই সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনিই আপনাকে এই সমস্যা থেকে বের হওয়ার পথ দেখাবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত