আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

চিনির বদলে মধু খাচ্ছেন?

চিনির বদলে মধু খাচ্ছেন?

স্বাস্থ্য নিয়ে অনেকেই অত্যন্ত সচেতন। এ কারণে তারা ডায়েট থেকে শুরু করে এক্সারসাইজ, সবই করেন নিয়ম মেনে। যারা ফিটনেস নিয়ে চিন্তিত তাদের মধ্যে কেউ কেউ চিনির বদলে নিয়মিত মধু খান। অনেকের মতে, চিনির তুলনায় মধু কয়েকগুণ উপকারী। মধু খেলে ছোট-বড় রোগে পড়ার আশঙ্কাও কমে।

চিনির বদলে মধু খাওয়া উপকারী কিনা তা নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র সঙ্গে কথা বলেছেন দেশটির পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন বেশ কিছু তথ্য।

​প্রক্রিয়াজাত খাবার ‘চিনি’​: ঈশানীর কথায়, চিনি হল প্রক্রিয়াজাত খাবার। এতে অতিরিক্ত ক্যালোরি ছাড়া আর কিছুই নেই। এ কারণে চিনিকে ‘এম্পটি ক্যালোরিও’ বলা হয়। অর্থাৎ এই খাবারে কার্বহাইড্রেট ছাড়া অন্য কোনও ভিটামিন, খনিজ বা অ্যান্টিঅক্সিডেন্ট নেই। তাই নিয়মিত চিনি খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে রক্তে শর্করা থেকে শুরু করে কোলেস্টেরল, এমনকী ক্যান্সারের ঝুঁকিও বাড়ে।

গুণে ভরপুর মধু​: মধুতে কার্বহাইড্রেট রয়েছে। এর পাশাপাশি ম্যাগনেশিয়াম, বি ভিটামিন থেকে শুরু করে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্টও মজুত রয়েছে। এছাড়া একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট। তাই নিয়মিত মধু খেলে ব্যাকটেরিয়াজনিত অসুখের আশঙ্কা কমে। এ কারণে বিশেষজ্ঞদের একাংশ নিয়মিত মধু খাওয়ার পরামর্শ দেন।

মধু না চিনি, কোনটা খাওয়া স্বাস্থ্যকর?

ঈশানী গঙ্গোপাধ্যায়ের মতে, চিনির চেয়ে মধু খাওয়া অনেক বেশি উপকারী। তাই চিনি পরিবর্তে মধু খেলে যে স্বাস্থ্য ভালো থাকবে এটা নিশ্চিত। তবে এটাও ঠিক, চিনির বদলে মধু খেলেও তা বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। কারণ ১ চামচ চিনিতে ১৫ ক্যালোরি থাকলে, ১ চামচ মধুতে রয়েছে ২০ থেকে ২৫ ক্যালোরি। তাই মধু বেশি খেলেও যে রক্তে শর্করার পরিমাণ এবং ওজন বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে সুস্থ ব্যক্তিরা চিনির বদলে দিনে ১ থেকে ২ চামচ মধু খান। আর ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলেই এসবের বিকল্প বেছে নিন।

ভেজাল মধু: আজকাল খাঁটি মধুর সন্ধান পাওয়া কঠিন। যেসব মধু খাঁটি বলে বিক্রি হয়, তার অধিকাংশতেই ভেজাল মেশানো থাকে। এ কারণে অপরিচিতি, অবিশ্বাসযোগ্য কোনও জায়গা থেকে মধু কেনা ঠিক নয়। বরং পরিচিত বা নামি সংস্থার মধু কিনুন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত