আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

পুশ আপ একটি অতি পরিচিত ব্যায়াম

পুশ আপ একটি অতি পরিচিত ব্যায়াম

পুশ আপ একটি অতি পরিচিত ব্যায়াম। এই ব্যায়াম সম্পর্কে প্রায় সবারই কমবেশি ধারণা রয়েছে। তবে পুশ আপ যতটা সহজ ব্যায়াম বলে মনে হয় বাস্তবে তা কিন্তু নয়। এটি অনেক আগে থেকেই একটি জনপ্রিয় ও কার্যকরী চেস্টের ও ঘাড়ের ব্যায়াম। এটি পুরুষ ও নারীরা উভয়েই করতে পারেন। পুশ-আপ ব্যায়াম করলে মূলত পেক্টোরাল ও ট্রাইসেপস মাসেলের ব্যায়াম হয়।

 

তবে পুশ আপের প্রচলিত পদ্ধতিটি সম্পর্কে অনেকের ধারণা নেই। আজ আমরা এই প্রচলিত পদ্ধতি সম্পর্কেই আপনাদের জানাবো।

পুশ-আপ করলে ৩ সেট করে ৮ থেকে ১৬ বার করা উত্তম। এটা অবশ্য ইউনিভার্সাল কিছু নয়। আপনার ফিটনেস অনুযায়ী আরো বেশি বার করতে পারেন আবার কমও করতে পারেন। একদম শেষে পুশ-আপ পজিশন ১০ সেকেন্ড ধরে রাখতে পারেন। পুশ আপের সঠিক পজিশন ও পোশ্চার সম্পর্কে জানা জরুরি। মনোযোগ দিয়ে খেয়াল করুন।

হাতের তালু মেঝেতে রেখে বুক ধীরে ধীরে মেঝেতে ঠেকিয়ে শুয়ে পড়ুন। হাত থাকবে বুক বরাবর আর বুক থেকে একটু দুই পাশে বাইরে রাখবেন। দুই পা সমান্তরাল সোজা থাকবে।

মাথা শরীরের সমান্তরাল রাখবেন এবং সামনের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবেন।

পায়ের পাতা মাটিতে রেখে (আঙ্গুল গুলো নিচের দিকে ও গোড়ালি ওপরের দিকে) হাত দুটোতে ভর দিয়ে এইভাবে থেকেই ধীরে ধীরে শরীরকে মাটি থেকে ওপরে ওঠান। এক্ষেত্রে শরীর থাকবে একদম সোজা। পেট ভেতরের দিকে টেনে রাখার চেষ্টা করুন।
হাত যখন একদম সোজা হবে, তখন থামুন। দম ছাড়ুন।
পরের র‍্যাপে মাটির দিকে ধীরে শরীর নিচে নামান, হাত একই ভাবে রেখে কনুই ভেঙ্গে নামতে থাকবে, শরীর বা চিন প্রায় মাটিতে ঠেকবে, কনুই মাটিতে ঠেকবে না । পা দুটো সোজা জোড়া করে রাখবেন। ব্যাকও সোজা থাকবে।
হাতের ওপর ভর দিয়ে এভাবে থাকুন। দম নিন। ৮ থেকে ১৬ গুনুন।
এবার হাতের ওপর ভর দিয়ে উঠুন ও দম ছাড়ুন।
এভাবেই আপনার পুশ আপ সম্পন্ন করুন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত