আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি সুস্থ থাকে

অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি সুস্থ থাকে

ছবি প্রতীকী

সংসারের বেড়ি পায়ে পড়লে নাকি জীবন যায় আটকে! তবে উল্টো ব্যাপারও আছে। বিভিন্ন পর্যবেক্ষণ আর জরিপে দেখা গেছে বিবাহিত জীবনে যারা সুখী তাদের রোগশোকে ভোগার পরিমাণ কম। মানসিক প্রশান্তি বেশি আর বাঁচেও বেশিদিন। সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে এই ধরনের গবেষণার ভিত্তিতে করা প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানা যায়, সুখী বিবাহিত জীবন মানে সুস্বাস্থ্য।

মানসিক চাপ কম:
সাইকোনিউরোএন্ডোক্রিনোলজিতে প্রকাশিত কার্নেগি মেলন ইউনিভার্সিটির এক গবেষণা থেকে জানা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের মধ্যে 'স্ট্রেস হরমোন কর্টিসোল'য়ের মাত্রা কম। কর্টিসোলের মাত্রা বেশি থাকলে তা জীবনধারণের নানা রকমের রোগের সৃষ্টি করে। বিবাহিত ব্যক্তিদের মধ্যে ধীরে ধীরে কর্টিসোলের মাত্রা কমে যায়।

ক্যান্সার থেকে নিরাময়:
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র এক গবেষণায় দেখা যায়, অবিবাহিতদের তুলনায় ক্যান্সার আক্রান্ত বিবাহিত মানুষ অনেক বেশি বাঁচে। এটা স্বাস্থ্যবীমা, আর্থিক স্বচ্ছলতা এবং সামাজিক সহযোগিতার কারণেও হতে পারে।

হৃদরোগ থেকে রক্ষা:
ফিনল্যান্ডের টার্কু ইউনিভার্সিটি’র গবেষকদের পরিচালিত পর্যবেক্ষণ থেকে জানা যায়, বিবাহিত নারীদের মধ্যে ‘হার্ট অ্যাটাক’ হওয়ার ঝুঁকি ৬৫ শতাংশ পর্যন্ত কম থাকে। বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন মানসিক অবসাদ কমাতে সাহায্য করে।
তবে উচ্চ মাত্রার কোলেস্টেরল হৃদরোগ এবং অন্যান্য রোগের সঙ্গে সম্পৃক্ত।

মানসিক অসুস্থতা কম হয়:
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের সামাজিক মনোবিজ্ঞানী লি রবিন্স এবং ডারেল রিজিয়ার এক গবেষণায় জানান, বিবাহিতদের নানা ধরনের মানসিক রোগ যেমন- দুশিন্তার প্রবণতা, হতাশা ইত্যাদির ঝুঁকি কমে যায়।

দীর্ঘায়ু:
বিয়ে মানুষের আয়ু বাড়াতে সাহায্য করে, অন্তত ১০ বছর। ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’য়ের আইলিন সিয়েগলারের গবেষণা থেকে জানা যায়, মধ্য বয়সে বা শেষ বয়সের বিয়ে আগাম মৃত্যুর হাত থেকে সুরক্ষা দেয় করে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্সটিটিউট অব এডুকেশন ৯ হাজার ব্যক্তির উপর একটি গবেষণা চালায়। যেখানে দেখা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিত দম্পতিরা বেশি সুস্থ থাকে এবং দীর্ঘদিন বাঁচে।

 
এলএবাংলাটাইমস/এলএস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত