আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

কেমন আছে বাংলাদেশের শিক্ষার্থীরা ব্রিটেনে

কেমন আছে বাংলাদেশের শিক্ষার্থীরা ব্রিটেনে

ঘন ঘন কলেজ বন্ধ হয়ে যাওয়া, কাজের অনুমতি না থাকা এবং কলেজ মালিকদের সীমাহীন মুনাফাখোরি প্রবনতার কারণে ব্রিটেনে লেখাপড়া করতে আসা বাংলাদেশি ছাত্ররা চরম দুর্দশায় দিনাতিপাত করছেন। এমন দুর্দিন অতীতে আর দেখা যায়নি। ব্রিটিশ সরকারের ইমিগ্রেশনের কড়াকড়ি ও ধরপাকড়ের কারণে এবং নিয়ম বর্হিভূত কলেজগুলোর ব্যাপারে কঠোর অবস্থান নেয়ায় ব্রিটেনে পড়তে আসা ছাত্রদের এমন দুর্দশায় পড়তে হচ্ছে।

জানা গেছে, যেসব ছাত্র ইমিগ্রেশন ও বর্ডার এজিন্সের সব শর্ত যথাযথভাবে মেনে লন্ডনসহ বিভিন্ন শহরে অবস্থান করছেন তারা টিউশন ফিসহ পড়াশুনার আনুষঙ্গিক খরচ যোগানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকার শিকার হচ্ছেন। এছাড়া ব্রিটিশ সরকারের নানারকম বৈষম্যমূলক আচরণের বলি হচ্ছেন তারা। ফলে সম্প্রতি বাংলাদেশ থেকে ব্রিটেনে পড়তে আসা বাংলাদেশি ছাত্রের সংখ্যা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ব্রিটেনে যেসব বাংলাদেশি ছাত্র অবস্থান করছেন তাদের অনেকেই আসার আগে যেসব সুযোগ-সুবিধার কথা শুনে এসেছিলেন তার একেবারে উল্টোটাই ঘটছে। এখানে এসে এরকম বাস্তব চিত্র দেখতে পেয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে ছাত্রদের। কয়েকদিনের মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।

ব্রিটেনে পড়তে আসা কয়েকজন ছাত্র জানান, তাদের অনেকে উচ্চতর ডিগ্রি নেয়ার আশায় ব্রিটেনে এসেছিলেন। কিন্তু কলেজ বন্ধ হওয়ায় তাদের সে আশা ও স্বপ্ন চুরমার হয়ে গেছে। এখন তারা চরম হতাশায় দিনযাপন করছেন। অনেকে ব্রিটেনে অবৈধ হিসেবে গণ্য হচ্ছেন। তাই বিকল্প পথ হিসেবে তারা পাড়ি দিচ্ছেন স্পেন ও ফ্রান্সে।
ব্রিটেনে পড়তে আসা রাসেল নামের একজন জানান, তিনি সিলেট এমসি কলেজ থেকে এমএ পাস করে স্টুডেন্ট ভিসায় ২০১০ সালে ব্রিটেনে এসেছিলেন উচ্চতর ডিগ্রি নিতে। তার স্বপ্ন ছিল উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন। কয়েক বছর ভালোভাবে কলেজে পড়াশোনাও করেছেন। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই তার কলেজটি বন্ধ হয়ে যায়। এতে চরমভাবে ভেঙে পড়েছেন রাসেল।

সুমন নামের আরেক ছাত্রের সঙ্গে কথা হয়। তার স্বপ্ন ছিল বিদেশে এসে ভালোভাবে পড়ালেখা করার। কিন্তু আসার পর কয়েক মাসের মাথায় তার কলেজটিও বন্ধ হয়ে যায়। ফলে তার পড়ালেখার ইতি টানা ছাড়া কোনো পথ নেই। তাই চোরাই পথে স্পেন পাড়ি দেয়ার সব ধরনের চেষ্টা-তদবির করছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত