আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার যৌথ সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার যৌথ সভা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বৃহত্তর সিলেট প্রবাসীদের সামাজিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ও বর্তমান কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ নাসির উদ্দিন জেবুলের পরিচালনায় ৯ জুন সোমবার রাত ১০টায় স্থানীয় আগ্রা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় বর্তমান ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও স্বাগত জানান বর্তমান সভাপতি আনোয়ার হোসেন রানা।

উক্ত সভায় আগামী ১৫ জুলাই জালালাবাদের সাধারণ সভার সিদ্ধান্ত গৃহিত হয়। সাধারণ সভাটি  দুপুর ১টায়  উডল্যান্ড হিলসের আনারবাগ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এই সভায় নতুন কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়। উক্ত সাধারণ সভায় সকল জালালাবাদবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সেক্রেটারি।


যৌথ সভা থেকে জানানো হয়, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১২ আগস্ট রবিবার সন্ধ্যায়
ক্যালিফোর্নিয়া স্টেট ইউর্নিভার্সিটি নর্থ রিজ-এর হল রুমে অনুষ্ঠিত হবে। সভায় অভিষেক অনুষ্ঠানের অতিথি, শিল্পী ও ম্যগাজিন বাস্তবায়নের জন্য দায়িত্ব বণ্টন করা হয়।


উল্লেখ্য, সম্প্রতি জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন: প্রেসিডেন্ট- আসাদুজ জামান, ভাইস প্রেসিডেন্ট (১)- নাসির সৈয়দ জেবুল, ভাইস প্রেসিডেন্ট (২)- লায়েক আহমদ, সাধারণ সম্পাদক: বদরুল আলম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক- জহির উদ্দিন, অর্থ সম্পাদক- মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: সিদ্দিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক- মুরাদ আহমদ, যুব বিষয় সম্পাদক- মো. মইনুল হক, সাংস্কৃতিক সম্পাদক- সুমন আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক- আমিনুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্যরা হচ্ছেন : মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নজরুল আলম, মাহতাব আহমেদ, মোহাম্মদ আব্দুল আহাদ, হাফিজ সুবহান ও মোহাম্মদ আব্দুল হাকিম।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত