আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত বাংলাদেশি এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া

লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত বাংলাদেশি এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। শনিবার নিজের ফেসবুক পেজে তিনি এ কথা জানান। বর্তমানে তিনি লস এঞ্জেলেস অবস্থান করছেন।

বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন ওয়াসফিয়া।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হ্যাঁ, আমি কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’

তিনি আরো লিখেন, ‘কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে। আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

তিনি জানান, গত ১২ মার্চ লস এঞ্জেলসে একটি অনুষ্ঠানে গিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। বর্তমানে তিনি এখানে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত