আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস পৌছালো নৌ হাসপাতাল ‘মার্সি’

লস এঞ্জেলেস পৌছালো নৌ হাসপাতাল ‘মার্সি’

নৌ হাসপাতাল 'ইউএসএনএস মার্সি‌'

রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছিল পেন্টাগন


গতকাল শুক্রবার সকালে লস এঞ্জেলেস পৌঁছালো যুক্তরাষ্ট্রের নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে বাড়তি করোনা রোগীর চাপ সামলাতে নানাবিধ সহায়তা চেয়ে আবেদন পাঠানো হয় যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে।  

হাসপাতালগুলোর জন্য এই সকল সহায়তা হিসেবে ১ হাজার বেড, অতিরিক্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে আগমন করে মার্সি। অতি দ্রুত এই সহায়তা লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

সেইসাথে লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে ছড়িয়ে থাকা বিভিন্ন রোগীকে চিকিৎসা দিবে পেন্টাগন পরিচালিত এই বিশেষায়িত হাসপাতালে। এমনকি সার্জারি রোগীদেরও এখানে চিকিৎসা দেওয়া হবে। 

তবে এখানে চিকিৎসা মিলবে না শুধু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর। মার্সির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে কাউন্টির হাসপাতালগুলোর অবস্থা এখন বেসামাল। ফলে, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা অন্যান্য রোগীরা এখন বিপাকে পড়বে। আর তাই এই সমস্ত রোগীর চিকিৎসা সেবার কাজ সারা হবে এই বিশেষায়িত নৌ হাসপাতাল মার্সিতে। 

উল্লেখ্য, গত রবিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। হাসপাতাল নির্মাণের যাবতীয় সরঞ্জামাদি ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালিফোর্নিয়া পাঠানোর কড়া হুশিয়ারি তিনি। 

সেইসাথে মার্কিন নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি খুব দ্রুত লস এঞ্জেলেস কাউন্টিতে পৌছায় এই বিষয়ে নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।    

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত