আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’ ধ্বংসের চেষ্টা, হামলাকারী গ্রেফতার

নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’ ধ্বংসের চেষ্টা, হামলাকারী গ্রেফতার

ছবিঃ এলএ বাংলা টাইমস


গতকাল মঙ্গলবার লস এঞ্জেলেস পোর্টে অবস্থান করা মার্কিন নৌবাহিনীর হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’ ধ্বংসের উদ্দেশ্যে হামলা চালায় এক ব্যক্তি। এদুয়ার্দো মোরেনো নামের ঐ ব্যক্তি পেশায় একজন ট্রেন ইঞ্জিনিয়ার। 

৪৪ বৎসর বয়স্ক এই ব্যক্তি পোর্টে অবস্থা করা নৌ হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করে একটি ট্রেন লাইনচ্যুত করে ছেড়ে দেয়। অবশ্য হামলা করে পালাতে সক্ষম হননি তিনি। সেখানে দায়িত্বপালন করা তহল পুলিশ দুষ্ট এই ইঞ্জিনিয়ারকে ধরে ফলে। 

ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, গতকালের ঘটনায় কোন হতাহত হয়নি। তবে এতো বিশাল একটি বগি মার্সিতে আঘাত করলে কি ঘটত টা কেবল সৃষ্টিকর্তাই জানে। 

এদিকে লস এঞ্জেলেস গোয়েন্দা পুলিশ জানায়, টানা দুই দফা জিজ্ঞাসাবাদে হামলার কথা স্বীকার করেন মধ্যবয়স্ক এই ইঞ্জিনিয়ার। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হামলা কারী এই ইঞ্জিনিয়ারের ধারণা সরকার কোন গোপন উদ্দেশ্যে লস এঞ্জেলেস পোর্টে নৌ বাহিনীর এই হাসপাতালটি নিয়ে আসে। আর তাই তিনি এমন হামলা চালান। 

উল্লেখ্য, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল। হাসপাতাল নির্মাণের যাবতীয় সরঞ্জামাদি ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালিফোর্নিয়া পাঠানোর কড়া হুশিয়ারি দিয়েছিলেন তিনি। 

সেইসাথে মার্কিন নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি খুব দ্রুত লস এঞ্জেলেস কাউন্টিতে পৌছায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছিল। পরে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন। গত শুক্রবার লস এঞ্জেলেস পোর্টে আসা এই হাসপাতালটি পরদিন শনিবার থেকেই চিকিৎসা কার্যক্রম শুরু করেছিল। 

/এলএ বাংলা টাইমস/      

শেয়ার করুন

পাঠকের মতামত