আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এখন থেকে লস এঞ্জেলেসের যে কোন বাসিন্দা করোনা টেস্ট করাতে পারবে

এখন থেকে লস এঞ্জেলেসের যে কোন বাসিন্দা করোনা টেস্ট করাতে পারবে

ছবিঃ এলএ বাংলা টাইমস

টেস্ট করানোর ক্ষেত্রে পূর্বের সীমাবদ্ধতা তুলে নেন এলএ মেয়র


এখন থেকে লস এঞ্জেলেসে বসবাসকারী যে কেউ প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট করাতে পারবে। অবশ্য এতোদিন প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্তকরণের টেস্ট সীমিত পরিসরে করা হতো।

গতকাল সোমবার থেকে এই সীমাবদ্ধতার বিষয়টি তুলে নেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। অবশ্য তিনি আগেই বলেছিলেন, টেস্ট এর এই কার্যক্রম পুরো লস এঞ্জেলেস জুড়ে বিস্তৃত করা হবে। সেই কথা রাখলেন নগরীর এই দায়িত্বশীল মেয়র। 

কাউন্টির জনস্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, গতকাল রবিবার পর্যন্ত কাউন্টি জুড়ে ৩২ হাজারের বেশি লোক প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট করেন। আর মোট এই সংখ্যার মধ্যে ১৪ শতাংশ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায়। 

উল্লেখ্য, এতোদিন পর্যন্ত কাউন্টির করোনা সনাক্তকরণ টেস্ট কার্যক্রম সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যাদের বয়স ৬৫ বা তার বেশি। 

সেইসাথে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ বা মাঝারি থেকে গুরুতর হাঁপানিসহ নানাবিধ স্বাস্থ্য জটিলতায় থাকা ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হচ্ছিল। 

পরীক্ষা করতে আগ্রহী যে কোনও ব্যক্তিকে প্রথমে স্ক্রিনিং ওয়েবসাইটে, coronavirus.lacity.org/testing. নিবন্ধন করতে হবে।

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত