আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লং বীচে ‘সেইফার অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল পুলিশ

লং বীচে ‘সেইফার অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল পুলিশ

ছবিঃ এলএ বাংলা টাইমস


আজ শুক্রবার ‘সেইফার অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল লং বীচ পুলিশ বিভাগ। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পুলিশ বিভাগ। 


সময় বাড়ানোর বিষয়ে পুলিশ বিভাগ জানায়, আমরা আমাদের কমিউনিটিকে মরণব্যাধি এই ভাইরাসটি থেকে সুরক্ষিত রাখতে চাই। এই ভাইরাসটির কারণে আমাদের কমিউনিটি যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেই চেষ্টা আমরা করছি। 

কিন্তু এখনো অনেকেই ‘সেইফার অ্যাট হোম’ আদেশ মেনে ঘরে থাকছেন না বলে আক্ষেপ করেন সিটি পুলিশ বিভাগ। তারা জানায়, অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির ভয়াবহতা বুঝতে পারছে না। তাই শুধু শুধু প্রয়োজন ব্যতিরেকে বাইরে বের হচ্ছে। 

অবশ্য নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে বলে জানান সিটি কর্মকর্তারা। ৬ ফিট ‘সামাজিক দূরত্ব’ লঙ্ঘনকারীদের সর্বনিম্ন ৫০ ডলার থেকে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হচ্ছে। সেইসাথে রয়েছে ৩ মাসের জেল।

ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে ‘সেইফার অ্যাট হোম’ আদেশের এই সময়। অবশ্য গত মার্চ থেকে তা শুরু হয়েছে। 

উল্লেখ্য, এখনো পর্যন্ত লংবীচে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয় ৩১৬ জন। আর মারা যায় মোট নয় জন। আজ শুক্রবার সিটি স্বাস্থ্যবিভাগ এমন তথ্য নিশ্চিত করেন। 

/এলএ বাংলা টাইমস/   

শেয়ার করুন

পাঠকের মতামত