আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এবার হোমলেসদের করোনা ঠেকাতে চালু হল ‘স্ট্রিট মেডিকেল টিম’

এবার হোমলেসদের করোনা ঠেকাতে চালু হল ‘স্ট্রিট মেডিকেল টিম’

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে লস এঞ্জেলেসের হোমলেস মানুষের মধ্যে। মরণব্যাধী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্তদের মধ্যে প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে হোমলেস বাসিন্দাদের। 


এবার নগরীর এ সমস্ত উদ্বাস্তু মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক অসাধারণ উদ্যোগ নিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। এই হোমলেসদের করোনা চিকিৎসায় তিনি চালু করলেন ‘স্ট্রিট মেডিকেল টিম’। 

আজ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তার নিয়মিত ব্রিফিং এ এমন ঘোষণা দেন নগরীর এই দায়িত্বশীল মেয়র। আগামী সোমবার থেকে বেশি ঘনত্বের হোমলেস এলাকায় এই ভ্রাম্যমাণ মেডিকেল সুবিধা চালু করা হবে। 

এই কাজের জন্য দরকারি সকল কিছুর ব্যবস্থা হয়ে গেছে বলে জানান তিনি। সেইসাথে সিটির হোমলেস পিপল ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষদের জন্য চালু হওয়া আশ্রয়কেন্দ্রের আসনসংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন মেয়র। বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলোতে যে সংখ্যক আসন রয়েছে, তা দিয়ে নগরীর ৯৫ শতাংশ হোমলেস পিপলের স্থান সংকুলান সম্ভব হয়েছে বলে জানা যায়। 

‘এলএ বাংলা টাইমস’       

শেয়ার করুন

পাঠকের মতামত