আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনায় একদিনে গেল আরও ৮১ প্রাণ,আক্রান্ত ১২ হাজার ২১

করোনায় একদিনে গেল আরও ৮১ প্রাণ,আক্রান্ত ১২ হাজার ২১

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা যায় আরও ৮১ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২১ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০৬ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ১৮ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৯৮ জন। আর মৃতের সংখ্যা ১৬ জন।

আজ শুক্রবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ৩৯ জন। গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭১৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ১৪৭ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার ৭৯২ জন। আর মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ১৪ জন। 

প্রিয় বাংলাদেশি কমিউনিটি সম্প্রতি এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

সেইসাথে তাদের মধ্যে থেকে ২/১ জন আইসোলেশন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানান আমাদের সোর্স। যেহেতু প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতদের নাম পরিচয় প্রকাশ না করার ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের বাধ্যবাধকতা রয়েছে। তাই ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তাদের নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিরত রয়েছে এলএ বাংলা টাইমস।    

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত