করোনায় একদিনে গেল আরও ১৭ প্রাণ,আক্রান্ত ১৩ হাজার ৮১৬
ছবিঃ এলএ বাংলা টাইমস
প্রাণঘাতী করোনাভাইরাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা যায় আরও ১৭ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৭ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১৬ জন।
এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৫৭ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ২২ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ২১৫ জন। আর মৃতের সংখ্যা ২০ জন।
আজ সোমবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ৪৬ জন। শুধু গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় নতুন করে ৪ জন আক্রান্ত হয়।
পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬৮৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ২২৩ জন।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯২ হাজার ৭৫৯ জন। আর মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৪ জন।
প্রিয় বাংলাদেশি কমিউনিটি সম্প্রতি এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
সেইসাথে তাদের মধ্যে থেকে ২/১ জন আইসোলেশন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানান আমাদের সোর্স। যেহেতু প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতদের নাম পরিচয় প্রকাশ না করার ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের বাধ্যবাধকতা রয়েছে। তাই ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তাদের নাম পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিরত রয়েছে এলএ বাংলা টাইমস।
সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন