আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়ায়ও

করোনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়ায়ও

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বের সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্যসংস্থা। সংস্থাটির আহ্বানে সাড়া দিয়ে ঠিক এমন নির্দেশনা মেনে চলার অনুরোধ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ তত্ত্ব সিসিডি ও বিভিন্ন স্টেটের পাবলিক হেলথ বিভাগ।    


আর তাই বিশেষজ্ঞ ও চিকিৎসকদের পরামর্শে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও বাসিন্দাদের ঘরে থাকার নির্বাহী আদেশ জারি করে স্টেট ও নগর কর্তৃপক্ষ। 

কিন্তু সম্প্রতি বিভিন্ন স্টেটে ঘরে থাকার নির্বাহী আদেশ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চলছে আন্দোলন ও বিক্ষোভ। আর পুরো দেশের সাথে তাল মিলিয়ে এমন আন্দোলন চলছে ক্যালিফোর্নিয়াতেও।

গতকাল রবিবার এমন আন্দোলন চলতে দেখা যায় স্টেটের অরেঞ্জ কাউন্টিতে। অরেঞ্জ কাউন্টির সান ক্লিমেন্টে প্রায় ১০০ জনের মতো লোককে এমন বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন এরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক। 

কারণ বিক্ষোভকারীদের অনেককেই যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙের কাপড়ে তৈরি পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন এমন সকলেই জানেন যে, ট্রাম্পের রাজনৈতিক স্লোগান হল ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। 

সান ক্লিমেন্টে বিক্ষোভে অংশ নেওয়া কোন সদস্যের মধ্যেই সামাজিক দূরত্বের বালাই লক্ষ্য করা যায় নি। অবশ্য সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘনের জন্যই তারা যেখানে এই আন্দোলন করছে সেখানে এসব নিয়ম মানার প্রশ্নই আসেনা।  

তবে সব চেয়ে ভীতির বিষয় এই যে, আন্দোলনে অংশ নেওয়া অনেক নারীকে তাদের বাচ্চাসহ বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। কত বড় বোকা আর রক্ষণশীল হলে কোন মা এভাবে তার বাচ্চার জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। 

বিষয়টি নিয়ে গোয়েন্দা সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বিক্ষোভে অংশ নেওয়া প্রায় সকলেই ট্রাম্পের রাজনৈতিক কর্মী। সামনেই নির্বাচন, আর তাই ভাইরাসটিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা নিচ্ছে ট্রাম্প।

তবে সাধারণ বাসিন্দারা এখনো এসকল নিয়ম মেনে চলছে বলে জানান তারা। অবশ্য কতদিন পর্যন্ত এই নির্বাহী আদেশ ধরে রাখা যাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত