আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় লস অ্যাঞ্জেলেসে বাড়ি ভাড়া সংক্রান্ত বিবাদ বেড়েছে ৩০০ গুণ

করোনায় লস অ্যাঞ্জেলেসে বাড়ি ভাড়া সংক্রান্ত বিবাদ বেড়েছে ৩০০ গুণ

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লস অ্যাঞ্জেলেস জুড়ে বিভিন্ন ধরণের অপরাধের মাত্রা কমেছে। সম্প্রতি এমন দাবি করে এলএ শেরিফ বিভাগ। অবশ্য তারা শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলেন। 


কিন্তু এবার পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন এক অপরাধের মাত্রা বৃদ্ধির খবর। ইউএসসি অ্যানেনবার্গের গতকাল সোমবারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে ভাড়াটে ও বাড়িওয়ালাদের মধ্যে বিরোধের সংখ্যা গত দুই মাসে বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। 

ইউএসসি অ্যানেনবার্গের একটি অলাভজনক সংবাদ সাইট। তারা লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কাছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বিবাদ সংক্রান্ত আসা কলগুলোর সংখ্যা বিশ্লেষণ করে এমন প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে, ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিলের মধ্যে, লস অ্যাঞ্জেলেস পুলিশ ভাড়া-বাড়িওয়ালা বিরোধ সম্পর্কিত প্রতিদিন গড়ে ৫৬টি কল পায়।

অথচ মার্চ মাসে একই সময়কালে প্রতিদিন কল আসত ২২টি। আর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এমন কল আসার সংখ্যা ছিল ১৯টি। 

শুধু ১লা এপ্রিলে এলএপিডির কাছে এমন কল আসে ১০০টি। আর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কাছ থেকে এ সংক্রান্ত প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে তারা। বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয় এই প্রতিবেদনটি। 

করোনাভাইরাস প্রাদুর্ভাবের দুই মাস সময়ের সাথে গত বৎসরের এই সময়কার কল আসার তুলনামূলক চিত্র তুলে ধরেন তারা। আর সেখানে দেখা যায়, এই সময়ে এই হার বেড়েছে ৩০০ গুণ। 

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত