আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের প্রবাসী প্রবীণদের বাসায় ইফতার সরবরাহ করবে এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসের প্রবাসী প্রবীণদের বাসায় ইফতার সরবরাহ করবে এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসের প্রবীণ প্রবাসী ব্যক্তিদের বিনামূল্যে রোজার ইফতারি সরবরাহের উদ্যোগ নিয়েছে এলএ বাংলা টাইমস। কমিউনিটির প্রবীণদের সম্মানার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, লস এঞ্জেলেসে দুটি মসজিদ রয়েছে; ভারমন্ট ইসলামিক সেন্টার এবং বাংলাদেশী কমিউনিটি (বাঙ্গালী পাড়া) মসজিদ। এই দুই মসজিদে প্রতিবছর রমজানে সৌজন্য ইফতারি  পরিবেশন করা হয়। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে কর্তৃপক্ষের নির্বাহী আদেশে মসজিদ বন্ধ। তাই বয়স্ক ব্যক্তিরা মসজিদে গিয়ে ইফতার করতে পারবেন না। বাসায় রোজা রেখে অনেকের পক্ষে ইফতারি তৈরী করাও তাদের জন্য কষ্টকর। লস এঞ্জেলেসে প্রবীণ অনেকেই একা থাকেন। তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

লস এঞ্জেলেসে থাকা এরকম প্রবীণদের রেস্টুরেন্ট থেকে নিয়ে ঘরে ইফতারি পৌঁছে দেওয়া হবে।

এব্যাপারে এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ বলেন, লস এঞ্জেলেসে অনেক প্রবীণ বাংলাদেশি আছেন যারা এবার মসজিদে যেতে পারবেন না। এছাড়া অনেকে একা থাকেন। তাই তাদের সম্মানার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি।

আমরা এরকম যারা প্রবীণ আছেন তাদের নাম সংগ্রহ করছি। তালিকা প্রস্তুত হলে আমরা রেস্টুরেন্ট থেকে তাদের বাসায় নিয়ে ইফতারি পৌঁছে দেব। তাই কারও আশপাশে এরকম প্রবীণ কেউ থাকলে আমাদের অবগত করলে খুশি হবো। তাদের পরিচয় গোপন থাকবে। যোগাযোগ: +1-310-619-3532, ই-মেইল: labanglatimes@gmail.com.

এই ইফতারি বা ডেলিভারির জন্য কোন ধরনের মূল্য পরিশোধ করতে হবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির শুরু থেকে এলএ বাংলা টাইমস প্রবাসী কমিউনিটির সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। লস এঞ্জেলেসে এমন অনেক বয়স্ক প্রবাসী আছেন যারা একা থাকছেন, কোন কোন বয়স্ক স্বামী-স্ত্রী মিলে থাকছেন, তাদের ছেলে-মেয়ে কাছে নেই। তাই আত্মীয়-স্বজন বা প্রতিবেশী তাদের প্রয়োজনীয় বাজার-সদাইয়ে সহযোগিতা করেন। কিন্তু এখন লকডাউনের কারণে তারা বাইরে যেতে পারছেন না। তাই তাদের সহযোগিতা প্রয়োজন। এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে ইতোমধ্যে এরকম অনেকের ঘরে প্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে তা পৌঁছে দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা থেকে ইফতারি পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হলো।


এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত