আপডেট :

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

এই বৎসর আর খুলছে না ডিজনিল্যান্ড

এই বৎসর আর খুলছে না ডিজনিল্যান্ড

ছবিঃ এলএ বাংলা টাইমস


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ক্যালিফোর্নিয়া জুড়ে যে ২৭টি অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার মধ্যে অন্যতম হল পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো। 


ক্যালিফোর্নিয়ার অন্যতম পর্যটন স্থান বা সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র হল অ্যানাহেইমের ডিজনিল্যান্ড বা ফ্লোরিডার ওয়ালট ডিজনি ওয়ার্ল্ড। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২০২১ সালের ১লা জানুয়ারির আগে এই দুটি বিনোদন কেন্দ্র নতুন করে চালু করার কোন সম্ভাবনা দেখছে না অর্থনীতি বিশেষজ্ঞরা।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে চলতি বৎসরের মার্চ মাসের শুরুতে বন্ধ করে দেওয়া হয় ডিজনিল্যান্ড। এটা বলতে গেলে পুরো যুক্তরাষ্ট্রের বৃহত্তর বিনোদন কেন্দ্রগুলোর একটি। 

সুইজারল্যান্ড ভিত্তিক একটি বিনিয়োগ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হডুলিক জানান, আগামে৪এ বৎসরের জানুয়ারি মাসের আগে এ সমস্ত বিনোদন কেন্দ্র খোলার কোন সম্ভাবনা নেই। তিনি একজন আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক। করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থনীতিক সঙ্কটগুলোর সম্ভাব্য বিশ্লেষণ করে তিনি এমন তথ্য জানান।  

অবশ্য এই মাসের শুরুতে ডিজনিল্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান বব আইগার জানান, যেহেতু এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটির কোন ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে না। তাই প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এ সকল নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। তবে তিনিও কবে নাগাদ বিনোদন কেন্দ্রটি পুণরায় চালু হবে সেই বিষয়ে কোন ইঙ্গিত করেননি।    

উল্লেখ্য, স্বাস্থ্য কর্মকর্তারা বারবার বলছে প্রাণঘাতী এই ভাইরাসটির ভ্যাক্সসিন বা প্রতিষেধক তৈরি করতে কম করে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। সেইসাথে প্রত্যাশিত এই সময়ও আরও দীর্ঘ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে।     

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত