আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাসিন্দাদের ধন্যবাদ জানান পুলিশ চীফ মাইকেল মুর

এলএ বাসিন্দাদের ধন্যবাদ জানান পুলিশ চীফ মাইকেল মুর

পুলিশ চীফ মাইকেল মুর


পুরো লস অ্যাঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর এর মধ্যেই একের পর এক প্রাকৃতিক বিপদ আঘাত করেছে এলএ সিটির বাসিন্দাদের। প্রকৃতি যেন বিমাতাসুলভ আচরণ শুরু করে দিয়েছে। 


করোনা সংক্রমণের কারণে যখন সবাই গৃহবন্দী, ঠিক সেই সময় হয়ে গেল ভূমিকম্প। অবশ্য এলএ সিটিতে একটি ভূমিকম্প হলেও। ক্যালিফোর্নিয়া জুড়ে অসংখ্য ভূমিকম্প হয়ে গেছে। 

আর এবার উত্তপ্ত হয়ে উঠেছে সিটির আবহাওয়া। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের সবচেয়ে বেশি উত্তপ্ত আবহাওয়া হল এই সপ্তাহে। আর এই কারণে শহরের বাতাসে অসহ্য গরম। রীতিমত অসহ্য হওয়ার মতো। 

আর এমন গরমের ভিতরেও লস অ্যাঞ্জেলেস বাসিন্দারা ঘরে থাকার নির্বাহী আদেশ ভঙ্গ করে বীচে যায়নি। আর এতে সন্তুষ্টি প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস পুলিশ চীফ মাইকেল মুর। একই সাথে নির্বাহী আদেশ মেনে চলার ক্ষেত্রে সকলের আন্তরিক সহায়তার জন্য বাসিন্দাদের ধনবাদ জানান তিনি। 

তিনি বলেন, তাপমাত্রা এতোটাই অসহ্য রকম বেড়ে গেছে যে, আমরা শঙ্কিত ছিলাম। কারণ এমন গরমে নাগরিকরা গণহারে বীচে নামলে তাদের আটকে রাখা  আমাদের জন্য কঠিন হয়ে পড়ত। কিন্তু কমিউনিটির সকলে নির্বাহী আদেশ মেনে ঘরে থেকে আমাদের চিন্তা দূর করে দিয়েছে। 

টুইটার বার্তায় নাগরিকদের নিয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন মুর। তিনি জানান, মালিবু, সান্টা মনিকা, ভেনিস থেকে ডকউইলার সমস্ত বীচ ফাঁকা। কেউ এমন গরমে বাইরে বেরিয়ে আসেনি। 

এমন উচ্ছ্বাস প্রকাশের কারণ হিসেবে জানা যায়, সম্প্রতি অরেঞ্জ কাউন্টির বীচগুলোতে হাজার হাজার লোক জড়ো হয়। অবশ্য এদের বেশিরভাগই সাম্প্রতিক নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া কর্মী বলে জানা যায়। 

তাছাড়া, অরেঞ্জ কাউন্টি বোর্ড অব সুপারভাইজারও কিছু কিছু বীচ চালু করার পক্ষে সম্মতি প্রদান করে। এখনো পার্ক বা বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে তারা কিছু বলেননি। 

লস অ্যাঞ্জেলেসের মতো নিষেধাজ্ঞা পালনে কার্যকর দেখা গেছে ভেনটুরা কাউন্টিকেও। তারা এখনো নির্বাহী আদেশ মেনে চলা ও নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে  কোন রকম শিথিলতা দেখাচ্ছে না। 

/এলএ বাংলা টাইমস/                 

শেয়ার করুন

পাঠকের মতামত