আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাউথ ক্যালিফোর্নিয়া জুড়ে আকস্মিকভাবে বেড়ে গেছে তাপমাত্রা

সাউথ ক্যালিফোর্নিয়া জুড়ে আকস্মিকভাবে বেড়ে গেছে তাপমাত্রা

আকস্মিকভাবে তাপমাত্রা বাড়ার ত্রিমাত্রিক চিত্র


পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাতদিন কাজ করে যাচ্ছে গভর্নর গ্যাভিন নিউসোম।  


আর এর মধ্যেই একের পর এক প্রাকৃতিক বিপদ আঘাত করেছে ক্যালিফোর্নিয়ান দের। প্রকৃতি যেন ক্ষেপে উঠেছে কিংবা শুরু করে দিয়েছে বিমাতাসুলভ আচরণ। 

করোনা সংক্রমণের কারণে সবাই যখন গৃহবন্দী, ঠিক এমন সময়ে হয়ে গেল ভূমিকম্প। পুরো সাউথ ক্যালিফোর্নিয়া জুড়ে এক ডজনের বেশি ভূমিকম্প আঘাত করেছে গত দুই সপ্তাহে। অবশ্য ফেডারেল ভূতাত্ত্বিক সংস্থা বলছে এমন ভূমিকম্প আরও হতে পারে। 

আর এবার নতুন করে দেখা দিয়েছে আরেক প্রাকৃতিক সমস্যা। উত্তপ্ত হয়ে উঠেছে পুরো সাউথ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের সবচেয়ে বেশি উত্তপ্ত আবহাওয়া হল এই সপ্তাহে। আর এই কারণে বাতাসে অসহ্য রকমের গরম। রীতিমত অসহ্য হওয়ার মতো।

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া উত্তপ্ত হওয়ার সময় এখনো আসেনি। সিজনের পূর্বে তাপমাত্রা এতোটা বেড়ে যাওয়া সত্যিই বিস্ময়কর। তবে তারা আশা করছেন আকস্মিকভাবে বেড়ে যাওয়া এমন পরিস্থিতি হয়তোবা এই সপ্তাহ পরে আর থাকবে না।  আবহাওয়া অফিস বলছে, গতকাল শুক্রবার থেকে তাপমাত্রা আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। আর বেশিরভাগ এলাকার তাপমাত্রা তাদের দৈনিক রেকর্ডকৃত তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে।   

আইডিলওয়াইল্ডে এই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ ডিগ্রি ফারেনহাইট। যা সেখানে ১৯৪১ সালে রেকর্ডকৃত তাপমাত্রার চেয়েও এক ডিগ্রি বেশি। পাম স্প্রিংস এলাকায় এই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১০২ ডিগ্রি ফারেনহাইটে। যা এই অঞ্চলে  গত বৎসরে রেকর্ডকৃত তাপমাত্রার চেয়েও বেশি। 

আনাহেইমে ২০০১ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯৬ ডিগ্রি। কিন্তু সেখানেও এখন ৯৯ ডিগ্রী ফারেনহাইট ছাড়িয়ে গেছে। 

অবশ্য আজ শনিবার একটি মৃদু সামুদ্রিক বায়ুর প্রভাবে তাপমাত্রা অনেকখানি  শীতল হয়ে উঠেছে। তবে এই শীতলতা সাময়িক বলে দাবি করছে আবহাওয়া অফিস। তারা বলছে, অভ্যন্তরীণ তাপমাত্রা এখনো এই সাময়িক শীতলের চেয়ে কয়েক ডিগ্রি বেশি। 

অসহ্য গরম সহ্য করতে না পেরে অরেঞ্জ কাউন্টির বীচগুলোতে হাজার হাজার লোক জড়ো হয়। অবশ্য এদের বেশিরভাগই সাম্প্রতিক নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া কর্মী বলে জানা যায়।

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত