আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আবাসন ও নগরায়ণে নতুন ভীতি হয়ে এল করোনা

আবাসন ও নগরায়ণে নতুন ভীতি হয়ে এল করোনা

সংগৃহীত ছবি

ক্যালিফোর্নিয়ায় ক্রমেই বেড়ে চলা জীবনধারণের ব্যয় কমাতে দশক ধরে ভাবছিলেন সংশ্লিষ্টরা। ঘনবসতি পূর্ণ বেশি বেশি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা মাথায় ঘুরছিল তাদের। যাতে কিছুটা হলেও বসবাস খরচের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা যায়। তবে এর মধ্যেই নতুন মাথাব্যথা হয়ে এল করোনাভাইরাস। যেখানে দূরত্ব বজায় রাখাই ভাইরাস সংক্রমণ রোধের বড় উপায়।

যারা সবসময়ই আগ্রাসী নগরায়ণের বিরোধী ছিলেন তারা নিজেদের এখন সঠিক বলে দাবি করছেন। অপরদিকে নগরায়ণ বিস্তার ঘটাতে চাইতেন এমন লোকেরা পড়েছেন আশঙ্কায়। তাদের মতে, করোনাভাইরাসের প্রভাবে মানুষ নগর ছেড়ে দূরে বসতি করার চিন্তাভাবনা করবে।


আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১১ হাজার ১শ জন। শহরের মেয়র এন্ড্রিউ কুউমো এ বিপর্যয়ের জন্য নগরীর বহুতল ভবন ও ব্যস্ত সাবওয়েগুলোকে দায়ী করেছেন। 

তিনি বলেন, এত বেশি সংক্রমণ আমরা কেন দেখছি? এটা খুবই সহজ। কারণ এখানের ঘনবসতি।

যদিও সিউল, টোকিও কিংবা হংকং এর দিকে তাকালে এ বিষয়ে দ্বিমত স্পষ্ট হবে। যেমনটি ভাবছেন ক্যালিফোর্নিয়ার স্টেট সিনেটর স্কট ওয়েইনার। তিনি রাজ্যে ঘনবসতি বৃদ্ধির জন্য জোর দিয়ে আসছেন। পরিবহনের ট্রানজিট স্পট ও জব সেন্টারগুলোর আশেপাশে অ্যাপার্টমেন্ট গড়ে তোলাই তার লক্ষ্য।

স্কট ওয়েইনার বলেন, নিউ ইয়র্কের মেয়র এন্ড্রিউ কুউমো ঘনবসতিকে দোষারোপ করছেন তা ঠিক নয়। ধীরগতিতে ব্যবস্থা নেওয়াই করোনাভাইরাস বেশি ছড়িয়েছেন তার শহরে।

এই সিনেটার আরও জানান, ক্যালিফোর্নিয়ার গৃহায়ণ ও জলবায়ু বিষয়ক সমস্যার আশু কোনো সুরাহা নেই। সেগুলোকে মোকাবেলা করেই একক পরিবারের জন্য প্রয়োজন আরও দালান নির্মাণ।

এদিকে অনেকের মতেই কোনো কিছুকেই বিচ্ছিন্ন করে দেখা ঠিক নয়। নিম্নমধ্যবিত্তরা যে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তাতে শ্বাসকষ্ট, উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগে তারা। আর তাই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেশি। অতি ঘনবসতি ও সামাজিক অসাম্যের মিশ্রণ এই দুর্গতি ডেকে এনেছে।

নগরায়ণ বিশেষজ্ঞ গ্লেসার বলেন, করোনা মহামারি স্বাস্থ্যখাতে বিনিয়োগের প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। এর মাধ্যমেই শহর নিরাপদ হবে। তবে ক্যালিফোর্নিয়ার বর্ধিত নগরায়ণে এখনই তিনি চিন্তিত নয় বলে জানান।


/এলএ বাংলা টাইমস/এন/এনইচ

শেয়ার করুন

পাঠকের মতামত