আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাভাইরাস: ক্যালিফোর্নিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদের তহবিল সংগ্রহ

করোনাভাইরাস: ক্যালিফোর্নিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদের তহবিল সংগ্রহ

সংগৃহীত ছবি


রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মুসলিম উম্মাহর জন্য পরম করুণাময়ের বিশেষ উপহার। এ সময়ে মসজিদে মুসল্লিদের সমাগম বৃদ্ধি পায়। এছাড়া, বাড়ে অনুদান। বছরে মসজিদে জমা হওয়া মোট তহবিলের শতকরা ২৫ থেকে ৩০ ভাগ সংগ্রহ করা হয় এই রমজান মাসে।

তবে এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে ঘরেই থাকতে হচ্ছে সবাইকে। তাই ক্যালিফোর্নিয়ায় মসজিদগুলোর অনুদান সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে অন্য যেকোনো রাজ্যের মতোই। প্রতি রমজানে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায়ের পর ইফতার করেন ও দানবাক্সগুলোতে অর্থ সহযোগিতা করেন। কেউবা লিখে দেন চেক। 


রমজান মাসে এক লাখ ডলার করেও অনুদান সাহায্য পেয়ে থাকে মসজিদগুলো। যার বেশিরভাগই আসে শেষ ১০দিনে। এবার করোনাভাইরাসের হানা সব হিসেব-নিকেশ উল্টে দিল। রাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো তাদের পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পারেনি। বাধ্য হয়ে কর্মচারীদের ছাঁটাই ও কর্ম-ঘণ্টাও কমিয়ে দিতে হচ্ছে।

দ্য ইসলামিক সেন্টার অব হাউথ্রোন আশঙ্কা করছে এবারের রমজানে তাদের অনুদান কমে যেতে পারে শতকরা ৭০ ভাগ। মসজিদটির প্রচার বিষয়ক পরিচালক বিলাল জাহিন বলেন, সব ধর্ম ও সংস্কৃতির মানুষের জন্য এটা খুব ধ্বংসাত্মক সময়। 

তিনি আরও জানান, অন্যান্য খাত থেকে খরচ কমাতে হচ্ছে। কর্মীরা অনেকে নিজেরাই চলে যাচ্ছেন যাতে মসজিদের ওপর চাপ না পড়ে।  

এই সঙ্কট নিরসনে মসজিদগুলোর জন্য তহবিল সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রজুড়ে ‘কেয়ারিং ফর আওয়ার ওউন’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইতোমধ্যে অর্থ জমা পড়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার ডলার। চারজন প্রসিদ্ধ ইমাম ক্যাম্পেইনটির তত্ত্বাবধান করছেন।

ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মুখপাত্র ওমর রিচি জানান, মসজিদে জমায়েত না হতে পারায় পারস্পরিক নৈকট্য থেকেও বঞ্চিত হচ্ছেন মুসল্লিরা। গত বছর এক প্রাক-রমজান অনুষ্ঠানেই তারা মসজিদের দশভাগের একভাগ তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। 

এবার মসজিদ ব্যবস্থাপকরা অনলাইনে সাহায্য পাওয়ার কোনো বিকল্প দেখছেন না। তবে ওমর রিচি বলেন, বিশ্বাস রাখতে হবে। এই দুঃসময় নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারব।




/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত