আপডেট :

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

কয়েক সপ্তাহের মধ্যে লকডাউন শিথিল হতে পারে: লস এঞ্জেলেস মেয়র

কয়েক সপ্তাহের মধ্যে লকডাউন শিথিল হতে পারে: লস এঞ্জেলেস মেয়র

লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি


করোনাভাইরাসের কারণে লকডাউন বা ঘরে থাকার নিয়ম আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিথিল হতে পারে বলে জানিয়েছেন  লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি। ইতোমধ্যে পুনরায় ক্যালিফোর্নিয়া সচল করতে আন্দোলনে নেমেছেন রাজ্যের কিছু বাসিন্দা। 


এর আগে গভর্নর গেভিন নিউসাম মন্তব্য করেছিলেন, নিরাপদে ঘরে থাকার নির্দেশনা শিথিল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। লস এঞ্জেলেস মেয়র গ্যারসেটি এবার সেই ঘোষণারই পুনরাবৃত্তি করলেন।

মেয়র আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব তা প্রমাণ হচ্ছে। এ প্রক্রিয়াটা ধীরগতির বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১৫ পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে লকডাউনের বিধিনিষেধ আরোপ রয়েছে। এরই মধ্যে ৬টি বে এরিয়া বাসিন্দাদের ঘরে থাকার বাধ্যবাধকতা মে মাসের শেষ পর্যন্ত বর্ধিত করেছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যগুলোকে আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই স্কুলগুলো খুলে দেওয়া হয়। 

যদিও অনেকে বলছেন এতটা তাড়াতাড়ি এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মেয়র এরিক গ্যারসেটিও স্কুল দ্রুত খুলে দেওয়াকে সমর্থন করছেন না। তার মতে এতে কোনো বাহাবা জুটবে না।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত