আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় শতকরা ৪০ ভাগ করোনা মৃত্যু নার্সিং হোমে

ক্যালিফোর্নিয়ায় শতকরা ৪০ ভাগ করোনা মৃত্যু নার্সিং হোমে

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়ার বিভিন্ন নার্সিং হোম ও সংশ্লিষ্ট সেবাঘরে রাজ্যের মোট করোনাভাইরাস জনিত মৃত্যুর শতকরা ৪০ ভাগ ঘটেছে বলে জানানো হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি।  

সানফ্রান্সিসকো ভিত্তিক দাতব্য সংস্থা নার্সিং হোম রিফোর্ম নাগরিকদের বিভিন্ন আইনগত পরামর্শ দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার আইনজীবী মাইক ডার্ক বলেন, এই হিসেব প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে।

মঙ্গলবার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছিলেন, দক্ষ ১২২৪টি সেবাকেন্দ্রের মধ্যে ১৯২টি তে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে।

রাজ্যের একজন মুখপাত্র বলেন, এই সংখ্যা তালিকাবদ্ধ নার্সিং হোমগুলোর দেওয়া। এর বাইরে কাউকে হাসপাতাল বা ভিন্ন জায়গায় পরবর্তীতে সরিয়ে নিলে তা হিসেবে আনা হয়নি।

শুক্রবার প্রশাসন থেকে জানানো হয়ছে, মৃত্যুর হার কমিয়ে আনতে আরও গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া নার্সিং হোমগুলোতে গিয়ে স্টাফদের সাহায্য করবেন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড এর সদস্যরা । স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে ভুগায় ও কাজে না আসতে চাওয়ায় তাদের আত্মবিশ্বাসী করতে চেষ্টা করবেন তারা।

কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ডক্টর বারবারা ফেরেরা ইতিমধ্যে জানিয়েছেন, স্টাফদের লক্ষ্মণ প্রকাশিত হলে বা না হলেও সবার করোনা টেস্ট করা হবে। এছাড়া নিরাপত্তামূলক পোশাক পরিধানের ব্যাপারেও জোরারোপ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে দায় এড়াতে শিল্পকারখানার লবিস্টরা গভর্নর নিউসামের দ্বারস্থ হয়েছেন। তবে অনেকে বলেছেন এতে বাসিন্দারা সর্বশেষ নিরাপত্তা বলয় থেকে দূরে সরে যাবেন।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত