আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা সংক্রমণ রোধে সৈকতগুলো বন্ধ করতে চান গভর্নর নিউসাম

করোনা সংক্রমণ রোধে সৈকতগুলো বন্ধ করতে চান গভর্নর নিউসাম

সংগৃহীত ছবি



যুক্তরাষ্ট্রের অন্যসব রাজ্যের চেয়ে ক্যালিফোর্নিয়া করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছে। লকডাউন বা ঘরে থাকার নির্দেশনা রাজ্যের বাসিন্দারা বেশ ভালোই মেনে চলছেন। তবে গত সপ্তাহে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আকস্মিক তাপমাত্রা বৃদ্ধি নতুন পরিস্থিতি তৈরি করে। অনেকেই ছুটে যান সৈকতে। যা এখন নিন্দার খোরাক জুগিয়েছে।


ঠিক কত মানুষ অরেঞ্জ কাউন্টির সৈকতে জড়ো হয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জাতীয় দৈনিকগুলো বড় বড় ছবি ঠিকই ছাপিয়েছে। আরও বেজায় চটেছেন গভর্নর গেভিন নিউসাম। 

সোমবার গভর্নর বলেন, এই ভাইরাস ছুটি কাটাতে যায় না। সামাজিক দূরত্ব বজায় রাখলেই ভাইরাসের লাগাম টেনে ধরা যাবে। সচল করা যাবে অর্থনীতি।

এখন গভর্নর রাজ্যের সব সৈকত বন্ধ করতে চাইছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে।

ক্যালিফোর্নিয়ার পুলিশ প্রধান বলেন, বৃহস্পতিবারের দিকে সৈকতগুলো বন্ধের ব্যাপারে গভর্নর ঘোষণা দিতে পারেন। বন্ধ হতে পারে কিছু পার্ক। এ বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

যদিও গভর্নরের অফিস থেকে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়। কিন্তু একদিন আগেই নিউসাম জানিয়েছেন, সৈকতগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছেন তিনি।

নিউসাম বলেন, কোস্টাল কমিশন, স্টেট ল্যান্ড কমিশন ও অন্যদের সঙ্গে আমি কাজ করছি। খুব অল্প সময়ের মধ্যে এসব বিষয় স্পষ্ট করা হবে।

লস এঞ্জেলেসসহ কিছু কিছু কাউন্টি  ইতোমধ্যে সব সৈকত বন্ধ ঘোষণা করেছে। তবে ভেনচারা ও অরেঞ্জ কাউন্টিসহ অন্যান্যরা এখনো সৈকতগুলো উন্মুক্ত রেখেছে। 

সৈকতে জড়ো হওয়া মানুষের ছবি দেখে নিউসাম বলেন, নিউপোর্ট বিচ ও ক্যালিফোর্নিয়ার অন্যান্য জায়গা থেকে এমন যেসব ছবি প্রকাশ পেয়েছে, নিশ্চয়ই আমরা তেমনটি দেখতে চাই না।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ





শেয়ার করুন

পাঠকের মতামত