আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শুক্রবারই লকডাউন শিথিল করতে পারে ক্যালিফোর্নিয়ার মডোক কাউন্টি

শুক্রবারই লকডাউন শিথিল করতে পারে ক্যালিফোর্নিয়ার মডোক কাউন্টি

সংগৃহীত ছবি




ক্যালিফোর্নিয়ার ছোট ছোট অনেক কাউন্টিতে করোনার প্রকোপ কম। এসব কাউন্টি কয়েক সপ্তাহ ধরে গভর্নর গেভিন নিউসামের কাছে অনুরোধ করে আসছে যাতে তাদের লকডাউন শিথিল করতে অনুমতি দেওয়া হয়। নিউসাম বরাবরই তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ।


তবে ক্যালিফোর্নিয়ার উত্তরপূর্বাঞ্চলের মডোক কাউন্টি শুক্রবার থেকে লকডাউন শিথিল করতে পারে। মাত্র ৯ হাজার বাসিন্দা রয়েছে কাউন্টিতে। যেটি রাজ্যের সবচেয়ে কম জনবহুল কাউন্টি। শুক্রবার থেকে এই কাউন্টির ব্যবসায়িক কাজ, স্কুল, চার্চ খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে বজায় থাকবে ৬ ফুট সামাজিক দূরত্বের নির্দেশনা। 

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা, শেরিফ-করনার, বোর্ড সুপারভাইজর চেয়ার ও অন্যান্য কাউন্টি কর্মকর্তা স্বাক্ষরিত এক ঘোষণায় এমনটি জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাসিন্দাদের স্বাস্থ্য সতর্কতা সবচেয়ে বড় অগ্রাধিকার। তাদের শারীরিক মানসিক, স্বাস্থ্যগত ও আর্থিক বিষয়াদি বিবেচনায় নিয়ে কাউন্টি খুলে দেওয়া হচ্ছে। 

রেস্টুরেন্ট ও পানশালাগুলো তাদের মোট আসনসংখ্যার অর্ধেক পূর্ণ করতে পারবে। তবে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়স যাদের, এমনকি শারীরিক জটিলতা থাকলে তাদেরকে ঘরেই অবস্থান করতে হবে। ৬ ফুট সামাজিক দূরত্ব মেনে না চলতে পারলে জনসমাবেশের আয়োজন করা যাবে না।

মডোক কাউন্টি ক্যালিফোর্নিয়ার ৪টি কাউন্টির একটি যেখানে এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কাউন্টির শেরিফ অফিস জানায়, এটি একটি পরিকল্পনা তবে আদেশ নয়। ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য প্রস্তাবনা রাখা হচ্ছে যাতে সিদ্ধান্ত নেওয়া যায়।

এ পরিকল্পনায় আরও জানানো হচ্ছে দুই এর বেশি করোনা রোগী শনাক্ত, মৃত্যুর সংখ্যা বাড়লে কাউন্টি পূর্বের মতো লকডাউনে ফিরে যাবে। এছাড়া রোগীর সংস্পর্শে যারা আসবেন তাদের খুঁজে পাওয়ারও সক্ষমতা রয়েছে মডোক কাউন্টির।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত