আপডেট :

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

লকডাউনের মাঝেই যেসব কর্মকাণ্ডের অনুমতি রয়েছে ক্যালিফোর্নিয়ায়

লকডাউনের মাঝেই যেসব কর্মকাণ্ডের অনুমতি রয়েছে ক্যালিফোর্নিয়ায়

সংগৃহীত ছবি



দীর্ঘ সময় লকডাউনে থাকায় মানসিকভাবে ভঙ্গুর সময় পাড়ি দিচ্ছে সবাই। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বাসিন্দাদের ঘরে থাকতেই অনুরোধ করছেন। বৃহস্পতিবার তিনি নির্দেশ দিয়েছেন অরেঞ্জ কাউন্টির সৈকত বন্ধ করে দিতে। 


এদিকে কর্মকর্তারা বলছেন, একঘেয়েমি কাটাতে ঘরে থেকেই বেশ কিছু কর্মকাণ্ড চালানো যাবে। এতে মনস্তত্ব চাঙা থাকবে সবার। এসবের মধ্যে রয়েছে, গাছে চড়া, ধ্যান করা, শরীরচর্চা, ফটোগ্রাফি ইত্যাদি।

বেশ কিছু কাউন্টি থেকে বিধিনিষেধ তুলে নিতে চাপ বাড়ছে। আসছে মাসগুলোতে অর্থনীতি সচলের পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর নিউসাম। একইসঙ্গে সতর্ক থেকে বলেছেন, অসময়ে লকডাউন তুলে নিলে তা অর্থনীতির দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। গভর্নর বলেন, যখন কয়েক সপ্তাহের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারছি, তাহলে কেন এই ঝুঁকি?

স্থানীয় নেতাদের বিরোধিতা সত্ত্বেও নিউসাম অরেঞ্জ কাউন্টির সৈকত বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নির্দিষ্ট কারণেই ওসব সৈকতে আশঙ্কার কারণ তৈরি হয়েছে। সেখানে যারা জড়ো হচ্ছেন তারা সামাজিক দূরত্ব মানছেন না। তারা অন্যান্য কাউন্টি ও হসপিটালকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারেন। 

বৃহস্পতিবার ঘরে বসেই বাসিন্দারা করতে পারবেন এমন কিছু শারীরিক পরিশ্রমের তালিকা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা জানানো, স্বাস্থ্যের জন্য উপযোগী কাজগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে চালিয়ে নেওয়া যাবে। যেমন, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন (সিঙ্গেল), বেসবল ছোঁড়া, বাইকিং, সাইক্লিং, একা একা বাগানের যত্ন নেওয়া, ঘুড়ি উড়ানো, পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক, ইয়োগা ইত্যাদি।

নিউসাম আরও জানান, আসন্ন মাসগুলোতে চারধাপে ক্যালিফোর্নিয়া সচল করা যেতে পারে। জুলাই কিংবা আগস্টে খোলা হতে পারে স্কুলগুলো।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত