আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৫ মে লকডাউন উঠছে না, তবে শিথিল হতে পারে: মেয়র গ্যারসেটি

১৫ মে লকডাউন উঠছে না, তবে শিথিল হতে পারে: মেয়র গ্যারসেটি

লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি



লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে ঘরে নিরাপদে থাকার নির্দেশনা ১৫ মে তুলে দেওয়া হচ্ছে না। তবে কিছু বিষয় খুলে দেওয়া হবে। অর্থ্যাৎ শিথিল করা হতে পারে লকডাউন। কিন্তু ধীর ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বছর লেগে যাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
 
আগামী দুই সপ্তাহে করোনাভাইরাসের প্রকোপ ও হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে যাবে বলে আশা জানিয়েছেন  মেয়র। তবে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে কাউন্টি ও আশেপাশের শহরগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে নিশ্চিত করেছেন গ্যারসেটি।

মেয়র বলেন, আশাকরি তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সবুজ সংকেত পাবেন। ১৫ মে  ‘প্রাথমিক পদক্ষেপ’ নেওয়া যাবে বলেও আশা করি। তবে একেবারেই সব সচল করতে পারব বা পার্টি হবে; এমনটা ভাবলে কাউন্টিতে অনেক মানুষ মার যাবে।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা উল্লেখ করে গ্যারসেটি বলেন, উপসর্গ প্রকাশ না পেলে ৯৫ শতাংশ বাসিন্দা করোনায় আক্রান্ত হতে পারে। লস এঞ্জেলেসের করোনা আক্রান্ত প্রতি পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও উল্লেখ করেন মেয়র।

তিনি বলেন, এ সময় যদি আমরা সঠিক পদক্ষেপ না নিতে পারি। তাহলে সব চেষ্টার ফল হবে শূন্য। আমরা হাজার হাজার মানুষের মৃত্যু দেখব।

দুই সপ্তাহ পরে লকডাউন কিছুটা শিথিল করা হবে বলে জানান গ্যারসেটি। এরপর আরও দুই সপ্তাহ পরে পরিস্থিতি অনুমান করা যাবে বলে মতামত তার। 

লকডাউন খুলে দেওয়ার জন্য আজও সিটি হলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা বর্তমান জরুরি ঘোষণা বাতিলের দাবি জানিয়েছেন। আগামী ১৯ মে পর্যন্ত এটি কার্যকর থাকছে। গ্যারসেটি এটিকে মতামত প্রকাশের স্বাধীনতা বলেও উল্লেখ করেন।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত