আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টির সৈকতে নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই

অরেঞ্জ কাউন্টির সৈকতে নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই

সংগৃহীত ছবি



লকডাউন বিরোধীরা, সার্ফার ও স্থানীয় অনেক বাসিন্দাই অরেঞ্জ কাউন্টির সৈকতে নিষেধাজ্ঞা মানছেন না। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম সৈকতগুলো বন্ধের নির্দেশনার মাঝেই শনিবার এমন পরিস্থিতি দেখা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অরেঞ্জ কাউন্টির সৈকতে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন নিউসাম।


নিউপোর্ট বিচ পিয়ার এর উত্তর অংশে ৭০ জনের মতো জড়ো হয়েছিলেন। তারা সৈকতে যেতে চান। বিকেলের দিকে তারা সৈকত পাড়ে হাঁটাচলা শুরু করেন। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। এছাড়া সৈকতে নিষেধাজ্ঞার বিষয়টি আকাশ থেকে হেলিকপ্টারেও প্রচার করা হয়। সার্ফারদেরও এসময় সরে যেতে বলা হয়। এ সময় অনেকেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। 

হানটিংটন সৈকতেও হয়েছে বিক্ষোভ। লকডাউন ও সৈকতে বিধিনিষেধের প্রতিবাদে আন্দোলনকারীরা প্রতিবাদ জানানে থাকেন। এদিকে লাগুনা বিচ সিটি কাউন্সিল ৬টা থেকে ১৯টা পর্যন্ত ছুটির দিনগুলোতে সৈকতে জড়ো হওয়ার পক্ষে ভোট দিয়েছে। মেয়র প্রো টিম স্টিভ জানান, অনেক বিষয়ে সহমত জানালেও সৈকত বন্ধের সিদ্ধান্ত তাদের ফিরিয়ে দিতে হয়েছে।

আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, গভর্নর পরিকল্পনা দিতে বলেছেন আমরা দিয়েছি। তিনি কী পদক্ষেপ নেন আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আশা করি আমাদের পরিকল্পনা তার পছন্দ হবে ও আমরা সৈকতগুলো খোলার অনুমতি পাব।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহজুড়ে অরেঞ্জ কাউন্টির সৈকতে অনেককে জড়ো হতে দেখা গেছে। এ নিয়ে সংবাদ ছাপিয়েছে জাতীয় পত্রিকাগুলোও। গভর্নর নিউসাম জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে সৈকত খুলে দেওয়া হবে। তবে নির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করেননি তিনি।



/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত