আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ ও ডিনার সরবরাহ করেছে বাফলা

লস এঞ্জেলেসে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ ও ডিনার সরবরাহ করেছে বাফলা

করোনাভাইরাসের মহামারিতে দেশে দেশে জীবনের ঝুঁকি নিয়ে হিরো হিসেবে কাজ করছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের সম্মানার্থে গত বুধবার লস এঞ্জেলেস কাউন্টির মিশন হিল সিটির প্রভিডেন্স হলি ক্রস মেডিকেল সেন্টারে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের লাঞ্চ এবং ডিনার সরবরাহ করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’। ন্যাশনাল নার্স ডে উপলক্ষে বাফলার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

খাবারগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী, বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর জসীম আশরাফী ও পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ।


করোনায় যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত স্টেটসমূহের একটি ক্যালিফোর্নিয়া। আর এলএ কাউন্টি করোনার হটস্পট। এখানেই জীবন বাজি রেখে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে একটি কমিউনিটির পক্ষ থেকে এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত হন হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। খাবার গ্রহণ করে তারা বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাফলার সাবেক প্রেসিডেন্ট নজরুল আলমের প্রতিষ্ঠান লাল মির্চ রেস্টুরেন্ট থেকে খাবারগুলো নেওয়া হয়। তিনি অত্যন্ত যত্নসহকারে সব সার্ভ করেন।


উল্লেখ্য, করোনাভাইরাসের দুর্যোগকালীন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)-এর ‘কোভিড-১৯ বাফলা এসিস্ট্যান্ট প্রোগ্রাম’ শুরু করেছে। এই প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:

১. করোনার প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ লস এঞ্জেলেসের স্থানীয় পরিবারগুলোর মধ্যে সহযোগিতার জন্য জরুরি খাদ্য পণ্য বা নগদ অর্থ প্রদান।

২. লস এঞ্জেলেস এবং আশপাশের সিটিতে মাস্ক বিতরণ।

৩. বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা।

৪. বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে পিপিই প্রদান।


শেয়ার করুন

পাঠকের মতামত