আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া আংশিক সচল হচ্ছে, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা

ক্যালিফোর্নিয়া আংশিক সচল হচ্ছে, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা

সংগৃহীত ছবি



টানা কয়েক সপ্তাহ লকডাউনে অচল থাকার পর পুনরায় ক্যালিফোর্নিয়ার ব্যবসা-বাণিজ্য আংশিকভাবে শুরু হচ্ছে। সেইসঙ্গে আশঙ্কা বাড়ছে দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের। বিপর্যস্ত অর্থনীতি দাঁড় করাতে খুচরা ও প্রয়োজনীয় কিছু ব্যবসা সতর্কতার সাথে চালুর ঘোষণা দিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।


যদিও বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সংস্পর্শ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে দ্বিতীয় দফায় করোনা ছড়াতে পারে। শুক্রবার রাজ্যে খুচরা ব্যবসাগুলো নিজেদের ব্যবসা পরিচালনা শুরু করবে। তবে এক্ষেত্রে তাদের পর্যাপ্ত সতর্কতা ও বিধিনিষেধ মেনে চলতে হবে।  

যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ খুব বেশি হয়েছে তাদের জন্য এখন করোনা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেমন লস এঞ্জেলেস কাউন্টির মতো এলাকা যেখানে ১৪০০ এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক শ বাসিন্দা।


অর্থনৈতিক কর্মকাণ্ড আংশিক অবমুক্ত করার পরও ব্যবসা বাণিজ্যের বড় একটি অংশ এখনো সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থনীতি পুনরায় সক্রিয় করার পাঁচ ধাপের মধ্যে পরবর্তী ধাপগুলো কখন বাস্তবায়িত করা হবে তা অনিশ্চিত। তবে যেসব কাউন্টিতে করোনায় আক্রান্তের সংখ্যা কম তাদের আগে অর্থনীতি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কের তুলনায় ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু সংখ্যা বেশি নয়। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অসময়ে লকডাউন তুলে নিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত