আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় নেইল সেলুনের মাধ্যমেই প্রথম করোনা ছড়িয়েছে, দাবি নিউসামের

ক্যালিফোর্নিয়ায় নেইল সেলুনের মাধ্যমেই প্রথম করোনা ছড়িয়েছে, দাবি নিউসামের

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়ায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ নেইল সেলুনের মাধ্যমেই শুরু হয় বলে মন্তব্য করেছেন গভর্নর গেভিন নিউসাম। স্যাক্রেমেন্টোতে প্রতিদিনের নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে গভর্নর এমন মন্তব্য করেন। 


ব্যক্তি পর্যায়ে সেবাগুলো কেন এখনো উন্মুক্ত করে দেওয়া হবে না এমনটার ব্যাখ্যা চাওয়া হয় নিউসামের কাছে। গভর্নর নিউসাম বলেন, ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রথম কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়ায় নেইল সেলুনের মাধ্যমে।

তাই এ নিয়ে তিনি খুব চিন্তিত বলে জানান নিউসাম। গভর্নরের এ ধরনের মন্তব্যের পর নেইল সেলুন মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা তাদের ইন্ডাস্ট্রি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গ্রাহকরা নেইল সেলুনকে ভুল বুঝতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

টাস্টিনে স্টুডিও ১৮ নেইল বার খুলেছেন ক্রিস্টি নাগউয়ান। তিনি বলেন, আমাদের জীবিকা রক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া না হলে মানুষরা আমাদের ভুল বুঝতে পারে। এমনকি পুনরায় খুলে দেওয়া হলেও মানুষ ভীত থাকবে।

বৃহস্পতিবার গভর্নরের করা সেই মন্তব্যে নির্দিষ্ট কোনো নেইল সেলুনের নাম উল্লেখ করা হয়নি। এমনকি নিউসাম তার দাবির পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করেননি। তার এই বক্তব্যের কারণে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই তথ্য-প্রমাণ চাইছেন।

প্রতিক্রিয়ায় গভর্নর জানিয়েছেন, কোনো ইন্ডাস্ট্রিকে অসম্মান নয় বরং নিরাপদ করাই তার লক্ষ্য। 

ক্যালিফোর্নিয়ায় প্রায় ১১ হাজার নেইল সেলুন রয়েছে। এরমধ্যে শতকরা ৮০ ভাগের মালিক ভিয়েতনামি আমেরিকানরা।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত