আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বেকারত্বের হার বেড়ে দাঁড়াল ২৪ শতাংশে

লস এঞ্জেলেসে বেকারত্বের হার বেড়ে দাঁড়াল ২৪ শতাংশে

সংগৃহীত ছবি



অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় ফিরিয়ে আনতে আংশিক সচল হয়েছে লস এঞ্জেলেস। এমন পদক্ষেপ নিতে হয়েছে অনেকটা নিরুপায় হয়ে। ফেব্রুয়ারিতে লস এঞ্জেলেসের ৪.৭ শতাংশ বেকারত্বের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৪ শতাংশে। শুক্রবার এমনটাই জানিয়েছেন শহরটির মেয়ের এরিক গ্যারসেটি।


সারাদেশে শুধু এপ্রিল মাসেই ২০.৫ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন। দেশে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ শতাংশে। যা ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ। মেয়র বলেন, এগুলো শুধু সংখ্যা নয়। এটা জীবন-জীবিকার ব্যাপার। তারা দুঃসময়ে আছে। তাদের সাহায্য করা প্রয়োজন।

অর্থনীতির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পাঁচটি ধাপের মধ্যে ইতোমধ্যে প্রথম ধাপের প্রক্রিয়া চলছে। খুচরা ও প্রয়োজনীয় ব্যবসাগুলো সতর্কতা মেনে ব্যবসা চালিয়ে নিতে পারছেন। একটা পর্যায়ে বিনোদন, খেলাধুলা ও লাইভ অনুষ্ঠানগুলো শুরু করা যাবে বলে আশা করছেন মেয়র।

গ্যারসেটি বলেন, আমরা পুনর্নির্মাণ করব। ক্ষতি পুষিয়ে উঠবো। এই শহরকে পুনরায় গড়ে তুলব।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এর প্রশাসন বৃহস্পতিবার জানায়, ২০২০ সালে রাজ্যের বেকারত্বের হার হবে শতকরা ১৮ ভাগ। মহামন্দার সময় যা ছিল ১২.৩ ভাগ।

৪.৩ মিলিয়ন ক্যালিফোর্নিয়ার অধিবাসী গত ১২ মার্চ থেকে বেকারত্ব সুবিধা দাবি করেছেন বলেও জানান গভর্নর নিউসাম। তিনি বলেন, এত বেকারত্বের ঘটনা। বিস্মিত ও সতর্ক হওয়ার মতো ব্যাপার।

সারাজীবনেও এমন পরিস্থিতির মুখোমুখি হননি বলে মন্তব্য করেন গেভিন নিউসাম।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত