আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সব রাজ্যের জন্য ১ ট্রিলিয়ন ডলার ফেডারেল সহায়তা চাইছেন নিউসাম ও অন্য চার গভর্নর

সব রাজ্যের জন্য ১ ট্রিলিয়ন ডলার ফেডারেল সহায়তা চাইছেন নিউসাম ও অন্য চার গভর্নর

সংগৃহীত ছবি

করোনাভাইরাস সঙ্কট



দেশের সবগুলো রাজ্য ও স্থানীয় সরকার যেন করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে পারে সেজন্য ১ ট্রিলিয়ন ডলার সহায়তার আবেদন করা হয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও অরেগন, ওয়াশিংটন, নেভাদা, কলোরাডোর গভর্নররা কংগ্রেসের কাছে এই সাহায্যের কথা জানান। রাজ্যগুলোর আইনপরিষদ এই দাবিতে সমর্থন দিয়েছে। গভর্নররা বলছেন, এই অর্থ সহায়তা থেকে জনস্বাস্থ্য, সুরক্ষা, আইনপ্রয়োগকারী সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা যাবে।


এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, ফেডারেল সহায়তা ছাড়া রাজ্য ও শহরগুলো জটিল পরিস্থিতির মুখোমুখি হবে। জনস্বাস্থ্যে বরাদ্দ, শিক্ষক, পুলিশ অফিসার, ফায়ার ফাইটারদের মতো জরুরি সেবায় লোকবল ছাঁটাইয়ের বিষয় মোকাবিলা করতে হবে। ক্ষতিগ্রস্ত হবে চাকরির প্রশিক্ষণ ও খুচরা ব্যবসাগুলো।

এর আগে গত মার্চে কংগ্রেস ও প্রেসিডেন্ট ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা মঞ্জুর করেন। সে আর্থিক প্যাকেজের আওতায় রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। যাতে হাসপাতাল, ব্যবসা ও আমেরিকানদের সহায়তা করা যায়।

গত সপ্তাহে নিউসাম প্রশাসন জানায়, পরবর্তী গ্রীষ্ম পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকার ৫৪.৩ বিলিয়ন ডলার বাজেট ঘাটতিতে পড়বে। লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকা ও রাজস্ব সংগ্রহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গভর্নরের বাজেট টিম আশঙ্কা করছে মাত্র চার মাস আগের ধারণার চেয়ে ৪১.২ বিলিয়ন ডলার ট্যাক্স কম জমা হবে। রাজস্ব কমে যাবে শতকরা ২৫ ভাগ।

সোমবার গভর্নর নিউসাম জানিয়েছেন,  মার্চ মাসের মধ্য থেকে এ পর্যন্ত প্রায় ৪.৫ মিলিয়ন লোক কর্মহীন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের বেকারত্ব বেড়ে দাঁড়াতে পারে শতকরা ২৫ ভাগে।

এপ্রিলে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম ও অরেগনের গভর্নর করোনা মোকাবিলায় আঞ্চলিক জোট গঠনের ঘোষণা দেন। যাতে অর্থনীতি সামলানো ও পরিকল্পনা প্রণয়নে একে অপরকে সাহায্য করা যায়। পরবর্তীতে নেভাদা ও কলরাডো এই জোটে যোগ দেয়। এই জোটে রাজ্যগুলোর পরিকল্পনা হলো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সাহায্য প্রদান, রাজ্যগুলো পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সামর্থ্য রাখে  কি না তা নিশ্চিত করা। করোনা পরীক্ষায় কৌশল অবলম্বন ও একে অপরকে তথ্য দিয়ে সহায়তা করা।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত