আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনা যোদ্ধাদের সম্মানে বিমানবাহিনীর মহড়া শুক্রবার

লস এঞ্জেলেসে করোনা যোদ্ধাদের সম্মানে বিমানবাহিনীর মহড়া শুক্রবার

প্রায় দুইমাস ধরে অব্যাহত করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লড়াইরত ডাক্তার, নার্স, মেডিকেল কর্মকর্তাসহ সকল সম্মুখসারির সকল যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষ বিমান মহড়া দল "Thunderbirds" এর একটি বিশেষ মহড়া ১৫ ই মে, শুক্রবার লস এঞ্জেলেস এর আকাশে প্রদর্শিত হবে।

বিমান বাহিনীর বিশেষ ছয়টি F16 C/D Fighting Falcons যুদ্ধবিমান শুক্রবার তাদের এই বিশেষ মহড়াটি শুরু করবে। শুক্রবার দুপুরের দিকে বিমান বাহিনীর এই বিশেষ মহড়াটি প্রথমে সান ডিয়েগোর এবং পরে প্রায় ১:১০ মিনিটে এটি লস এঞ্জেলেস এর আকাশ প্রদক্ষিন করবে জানা যায়।

সান ডিয়েগোতে ১৫ মিনিটের এবং লস এঞ্জেলেসের আকাশে ৩০ মিনিটের জন্য চলতে থাকা এই বিশেষ মহড়ায় বিমানগুলো প্রায় ২৬ টি মেডিকেল সেন্টার প্রদক্ষিন করবে যার মাধ্যমে কোভিড-১৯ যুদ্ধে কর্মরত ওইসব মেডিকেল সেন্টারের ডাক্তার-নার্স সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করবে।

United States Air Force Thunderbirds -এর পক্ষ থেকে ১৩ ই মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে থান্ডারবার্ডস এর এয়ার কমান্ডার এবং দলনেতা লেঃ কর্নেল জন ক্যাল্ডওয়েল বলেন "আমরা বিমান বাহিনীর এবং আমাদের দলের পক্ষ থেকে সেসকল অগণিত ক্যালিফোর্নিয়াদের সম্মান জানাতে চাই, যারা জাতির এই কঠিনতম সময়ে সম্প্রদায়গুলিকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন," তিনি আরো জানান, "কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইরত আমাদের বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের এই বিশেষ মহড়াটি সাজিয়েছি।"

এসময় থান্ডারবার্ডস কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ করা হয়, ভাইরাসের সংক্রমন রোধে জনসংযোগ এড়িয়ে উক্ত এলাকার বাসিন্দাগন যেন নিজ নিজ বাড়িতে থেকে মহড়াটি উপভোগ করে। বিস্তারিত ফ্লাইট পরিকল্পনা বৃহস্পতিবার প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর Blue Angles এবং বিমান বাহিনীর Thunderbirds -এর আগে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং অন্যান্য শহরগুলিতে একই জাতীয় স্যালুট ফ্লাইওভার পরিবেশন করেছে।

এলএবাংলাটাইমস/এসএস/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত