আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনা যোদ্ধাদের সম্মানে বিমানবাহিনীর চোখ ধাঁধানো মহড়া

করোনা যোদ্ধাদের সম্মানে বিমানবাহিনীর চোখ ধাঁধানো মহড়া

সংগৃহীত ছবি



করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত ডাক্তার, নার্স, মেডিকেল কর্মকর্তাসহ সকল সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়েছে বিমান বাহিনীর বিশেষ মহড়া দল থান্ডারবার্ডস। 

গতকাল শুক্রবার ছয়টি এফ-১৬সি/ডি ফ্যালকন যুদ্ধবিমান বর্ণিলভাবে প্রদক্ষিণ করেছে লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নারদিনহো, সান ডিয়াগো, ভেনচার কাউন্টির হসপিটাল ও মেডিকেল সেন্টারগুলোর ওপর দিয়ে। বিকেল জুড়ে এই চোখ ধাঁধানো মহড়া চলেছে।    

প্রথম দফায় দুপুরের দিকে সান ডিয়াগো থেকে শুরু হয় মহড়া। যা চলে ৩০ মিনিট ধরে। দ্বিতীয় দফায় দুপুর ১.৩৫ এর দিকে লাগুনা নাইগুয়েল এলাকায় চলে মহড়া এবং এরপর লস এঞ্জেলেসে। সেখান থেকে বিমানগুলো অরেঞ্জ কাউন্টি প্রদক্ষিণ করে। মহড়ার শেষ দফা বিকেল ৩টা ৫ মিনিটে শুরু হয় পোর্ট হুনেমেতে।

লস রোবলেস রিওজনাল মেডিকেল সেন্টারের এক সেবিকা উচ্ছ্বসা জানিয়ে বলেন, প্রয়োজনের সময়ে আমরা সাহায্য করছি। তারাও আমাদের শ্রদ্ধা জানাচ্ছে। আমার নিজেকে হিরো মনে হচ্ছে।

মহড়ায় অংশ নেওয়া মেজর জেন টেইলর এর আগে বলেন, স্বাস্থ্যকর্মীদের আমরা সমর্থন ও উৎসাহ দিতে চাই। যারা আমাদের সবচেয়ে দুঃখের সময়ে যুদ্ধ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান মহড়ার এসব ছবি ভাইরাল হয়েছে। এর আগে থান্ডারবার্ডস এর এক বিবৃতিতে সবাইকে নিজ বাড়িতে নিরাপদে থেকে মহড়া উপভোগ করতে বলা হয়।

ইতোমধ্যে নৌবাহিনীর ব্লু এঞ্জেলেস এবং বিমান বাহিনীর থান্ডারবার্ডস  নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং অন্যান্য শহরগুলিতে বিশেষ মহড়ার আয়োজন করেছে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত