আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় চার্চ ও অন্যান্য ধর্মীয় প্রার্থনালয় খুলতে গাইডলাইন

ক্যালিফোর্নিয়ায় চার্চ ও অন্যান্য ধর্মীয় প্রার্থনালয় খুলতে গাইডলাইন

সংগৃহীত ছবি



চার্চ, মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রার্থনালয় খুলতে বেশ চাপে ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ পেয়েছে। যেখানে সবাইকে মাস্ক পরা ও সর্ব্বোচ্চ এক শ জনকে একসাথে প্রবেশে সুপারিশ করা হয়েছে।

চার্চ, মসজিদ, সিনাগগ খুলে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কাউন্টি অনুমতি দিতে পারবে। ঘরে থাকার নির্দেশনা জারির পর গত মার্চ থেকে এসব বন্ধ আছে। বেশ কয়েকটি চার্চ নিজেদের কার্যক্রম শুরুর  জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল।

কত তাড়াতাড়ি চার্চগুলোর চালু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেসব কাউন্টিতে করোনার প্রাদুর্ভাব কম ও ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে তারা দ্রুত চার্চ খুলে দিতে পারে। লস এঞ্জেলেস কাউন্টির মতো কিছু কাউন্টি সময় নিবে। কারণ সেখানে করোনা বেশি ছড়িয়েছে।

গাইডলাইনে বলা হয়েছে, ধর্মানুরাগীরা যেন মাস্ক পরেন, একই বই ও খাবার প্লেট ব্যবহার না করেন। এছাড়া বিয়ে, অন্তেষ্টিক্রিয়াসহ জমায়েত এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। সতর্ক করা হয়েছে, সাবধান না হলে ভাইরাস আবারও ছড়িয়ে পড়তে পারে।

তবে কিছু কিছু গির্জা জানিয়েছে, তারা দ্রুতই উন্মুক্ত হতে ইচ্ছুক নয়। সান ফ্রান্সিসকো থার্ড ব্যাপটিস্ট চার্চের যাজক আমস ব্রাউন বলেন, আমরা এখনই চার্চে ফিরে যেতে আগ্রহী নই। তিনি রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

এতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত