আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে লস এঞ্জেলেসে বিক্ষোভ-প্রতিবাদ

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে লস এঞ্জেলেসে বিক্ষোভ-প্রতিবাদ

সংগৃহীত ছবি



জর্জ ফ্লোয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের পুলিশি নির্যাতনে মৃত্যুর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র-জুড়ে বইছে নিন্দার ঝড়। বিভিন্ন  রাজ্যে হয়েছে বিক্ষোভ। বুধবার বিকেলে লস এঞ্জেলেসের হল অব জাস্টিসের বাইরে বাসিন্দারা প্রতিবাদ করেন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ১০১ ফ্রি ওয়ে।

সন্ধ্যার দিকে তা বিশৃঙ্খল ও সহিংসতায় রূপ নেয়। এতে আহত হয়েছেন অন্তত একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ।

সোমবারের ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ফ্লোয়েড নামের যুবককে হাঁটু দিয়ে চেপে ধরে নির্যাতন করছেন মিনোপোলিস পুলিশ কর্মকর্তা। ওই কৃষ্ণাঙ্গ যুবক বাঁচার আকুতি জানিয়ে বলছিলেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপরই শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে। কোথাও তা সহিংসতায় রূপ নিয়েছে। লস এঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মুর বলেন, ভিডিওতে যা দেখেছি তা বিরক্তিকর ও তা আইনপ্রয়োগকারী সংস্থার মূলনীতির সঙ্গে যায় না।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট মানুষের আস্থা অর্জন করতে প্রতিদিন কাজ করে যাচ্ছে। তবে এ ধরনের ঘটনা পুলিশকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানান তিনি।

ব্ল্যাক লাইভস ম্যাটার লস এঞ্জেলেস চ্যাপ্টারে প্রতিবাদকারীরা গেল কয়েক বছরে পুলিশি নির্যাতনে মৃতদের স্মরণ করেন। এরমধ্যে রয়েছেন ক্রিস্টোফার ডি’আন্দ্রে মিশেলও। টরেন্স পুলিশ ২০১৮ সালের ৯ ডিসেম্বর তাকে গুলি করে একটি গাড়ি চুরির অভিযোগের ঘটনায়।  

আন্দোলনকারীরা রাত পর্যন্ত আলমেদা স্ট্রিট ও আলিসো স্ট্রিটে জড়ো হয়েছিলেন। তবে কাউকে পুলিশ গ্রেফতার করেছে কি না তা নিশ্চিত নয়। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেস ভেলুয়েনেভা টুইটে, শান্তিপূর্ণ সমাবেশের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত