আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেকার বীমা জালিয়াতি কী? শাস্তি হবে কেমন?

বেকার বীমা জালিয়াতি কী? শাস্তি হবে কেমন?

সংগৃহীত ছবি


মিথ্যা বা ভুল তথ্য দিয়ে  ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বেকার বীমা সুবিধা আদায় হলো এক ধরনের জালিয়াতি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে রাজ্যের আইনানুসারে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে বড় ধরনের শাস্তি।


যেসব কারণে বেকার বীমা (আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স) জালিয়াতি হিসেবে গণ্য হবে:

১) কর্মক্ষেত্র থেকে ফিরে আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স বা ইউআই সুবিধা নেওয়া অথচ কাজ ও মজুরি নিয়ে রিপোর্ট না করা।
২) যে সপ্তাহে কাজ চালু ছিল সে রিপোর্ট না করা।
৩) পার্ট-টাইম জব করা কিন্তু আয় নিয়ে রিপোর্ট না করা ও সুবিধা নেওয়া অব্যাহত রাখা।
৪) স্বল্পস্থায়ী কাজে জড়িত থাকলেও তা না জানানো।
৫) ইউআই সুবিধা নিতে গিয়ে ভুল তথ্য দেওয়া।


এ অপরাধের জন্য যেসব শাস্তি হতে পারে:

১) সরকারি বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা।
২) জেল অথবা কারাদণ্ড।
৩) যেসব ইউআই সুবিধা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়া ও জরিমানা। 
৪) ভবিষ্যতের জন্য কালো তালিকাভুক্ত করা।


তাই এ ধরনের শাস্তি এড়াতে সপ্তাহে সপ্তাহে কর্মহীন বা কাজে নিয়োজিত থাকলে তা জানাতে হবে। কর্মক্ষেত্রের চুক্তি ও বেতন সবকিছু স্পষ্টভাবে রিপোর্ট করতে হবে। রোববার থেকে শনিবার সার্টিফিকেশন সপ্তাহ হিসেবে গণ্য।

আর কেউ যদি ভেবে থাকেন ভুলে এ ধরনের অপরাধ করে ফেলেছেন তাহলে দ্রুত তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত