আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতাদের বেতন এবছর বাড়ছে না

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতাদের বেতন এবছর বাড়ছে না

সংগৃহীত ছবি



ক্যালিফোর্নিয়া রাজ্যের  আইনপ্রণেতা ও অন্যান্য শীর্ষ নির্বাচিত কর্মকর্তারা এ বছর বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। বিগত ৫ বছরের মধ্যে এবারই প্রথম এমনটা হতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্রমবর্ধমান সংকট রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করেছে। এবার বাজেট ঘাটতি ও বেকারত্ব বৃদ্ধি অবস্থার অবনতি ঘটিয়েছে।


সরকারি পদগুলোর বেতন নির্ধারণ করে দ্য ক্যালিফোর্নিয়া কমপেনশন কমিশন। বৃহস্পতিবার কমিশন সর্বসম্মতভাবে চলতি বর্ষে বেতন কাঠামো অপরিবর্তিত রাখার ব্যাপারে সর্বসম্মতভাবে ঐক্যমত্যে পৌঁছায়। 

এতে গভর্নর গেভিন নিউসামের বেতন দাঁড়াবে ২ লাখ ১০ হাজার ডলারে। রাজ্যের আইনপ্রণেতারা বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার ডলার। এছাড়া লেফটেন্যান্ট গভর্নরের পদের স্যালারি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ও অ্যাটর্নি জেনারেল ১ লাখ ৮২ হাজার ডলার বেতন পাবেন।

এর আগে গভর্নর নিউসাম জানিয়েছিলেন, করোনাভাইরাসের কারণে বাজেট ঘাটতি ও অর্থনৈতিক মন্দার কারণে রাজ্যের কর্মচারীরে বেতনের শতকরা ১০ ভাগ কেটে রাখা হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে গভর্নরের নিজের বেতনও।

তবে কমিশন সদস্যরা বলছেন, এই বেতন বাড়ানো বা কমানো পরিস্থিতি মোকাবিলায় খুব বেশি ভূমিকা রাখবে না। রাজ্যের অর্থনৈতিক অবস্থা এতটাই নাজুক। ভোটের আগে কমিশন সদস্য নিকোল রাইস বলেন, আমরা এখানে যে সিদ্ধান্ত নেব তাতে অর্থনীতির খুব একটা হেরফের হবে না।

আইন-প্রণেতারা প্রায় ৫৪.৩ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি মোকাবিলা করছেন। গভর্নর নিউসাম এ কারণে শিক্ষাসহ গুরুত্বপূর্ণ অনেক খাতে বাজেট কর্তন করতে বাধ্য হচ্ছেন। সর্বশেষ ২০১২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে ৫% অর্থ কেটে নেওয়ার ঘটনা ঘটেছিল।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত