আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলার নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন। ওয়াশিংটন কয়েক মাসের সীমিত মার্কিন সহায়তার শূন্যস্থান পূরণ করতে এই ঘোষণা দিয়েছে।


রাশিয়ার অগ্রগতি ঠেকাতে সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন তহবিলের বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাক্ষরের ঠিক পরপরই ১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়। এই সপ্তাহে এটি দ্বিতীয় প্যাকেজ।


কিয়েভের আন্তর্জাতিক সমর্থকদের ভার্চুয়াল বৈঠক শেষে অস্টিন সাংবাদিকদের বলেন, ‘আমি ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে আজকে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিশ্রুতি ঘোষণা করতে পেরে আনন্দিত।’

‘এটি আজ পর্যন্ত আমাদের প্রতিশ্রুত সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ’ উল্লেখ করে অস্টিন বলেন, এতে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার-ড্রোন সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, রক্ষণাবেক্ষণ ও টেকসই সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।


ঘোষিত ১ বিলিয়ন প্যাকেজের বিপরীতে বিশেষ আইটেমগুলো মার্কিন মজুদ থেকে সরবরাহ করা হবে, সর্বশেষ সহায়তা প্রতিরক্ষা শিল্প থেকে সংগ্রহ করা হবে। এ কারণে এই যুদ্ধাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরও বেশি সময় লাগবে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি প্রধান সামরিক সমর্থক। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে কয়েক বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত