আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বড় পরিসরে ব্যবসা চালুর আশা করছে লস এঞ্জেলেস কাউন্টি

বড় পরিসরে ব্যবসা চালুর আশা করছে লস এঞ্জেলেস কাউন্টি

সংগৃহীত ছবি



লস এঞ্জেলেস কাউন্টি কর্মকর্তারা আশা করছেন সেখানের রেস্টুরেন্টগুলো ডাইন-ইন এর জন্য খুলে দেওয়া ও হেয়ার সেলুন বা বারবার শপ উন্মুক্তের ব্যাপারে শুক্রবারই সিদ্ধান্তের অগ্রগতি হবে। এর আগে বুধবার কাউন্টিটি রাজ্যের কাছে আবেদন জানায়, শর্ত-পূরণ করায় যাতে সেখানে ধীরে ধীরে বড় পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করা যায়।


ইতোমধ্যে ৪৭টি কাউন্টি এ ধরনের অনুমোদন পেয়েছে। এরমধ্যে লস এঞ্জেলেস কাউন্টির আশেপাশের কাউন্টিগুলোও রয়েছে। ভেনচারা কাউন্টির আবেদন অনুমোদন পেয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে।

লস এঞ্জেলেস  কাউন্টি সুপারভাইজর ক্যাথরিন বার্জার এক বিবৃতিতে আশার কথা জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় তথ্য যাচাই করে দেখা যায় আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা সামনের ধাপগুলোর জন্য প্রস্তুত। 

গভর্নর গেভিন নিউসাম বলছেন, কাউন্টিসমূহে ব্যবসা সচল করা হলেও করোনা হুমকি এখনো কাটিয়ে উঠা যায়নি। তবে পরিস্থিতির স্থিতিশীলতার জন্য স্বাস্থ্য-কর্মীরা বাহাবা পাবেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সবেমাত্র পরিস্থিতি মোকাবিলা করা শুরু করেছি।

তবে অর্থনীতি চালুর পরও কিছু কিছু কাউন্টি পুনরায় পিছু হটতে বাধ্য হয়েছে। এ সপ্তাহে সোনোমা কাউন্টি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে খুচরা দোকান, হেয়ার সেলুন ও প্রার্থনালয় বন্ধ রাখার। যদিও এটি প্রথম কাউন্টিগুলোর একটি যেটি বিস্তৃত পরিসরে ব্যবসা চালু করে। তবে পরবর্তীতে আক্রান্তের হার দ্বিগুণ হতে থাকে।

সান্তা ক্লেরা কাউন্টির হেলথ অফিসার ডক্টর সারা কোডি আশঙ্কা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে যদি দ্রুত একসাথে খুব বেশি ব্যবসায়িক খাত উন্মুক্ত করে দেওয়া হয়। 

বিস্তৃত পরিসরে অর্থনীতি সচলে লস এঞ্জেলেস কাউন্টি শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে। প্রতি এক লাখ বাসিন্দায় ২৫ জনের কম গত ১৪ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন। অথবা  শতকরা ৮ জনের কম করোনা পজিটিভ ধরা পড়েছে শেষ সাত দিনে।

তবে কাউন্টিগুলো ব্যবসা সচলে অন্যতম মর্ত হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যথাসময়ে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকা। লস এঞ্জেলেস কাউন্টি এ ব্যাপারেও নিজের অবস্থান জানিয়েছে। 

/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত