আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ছাড়িয়েছে ৪ হাজার

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ছাড়িয়েছে ৪ হাজার

সংগৃহীত ছবি


শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় ৪ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এদিকে অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে ধীরে ধীরে কাউন্টিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।


যদিও ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা এখনো মিশিগান, নিউ জার্সি ও নিউ ইয়র্কের তুলনায় এখনো অনেক কম। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে, নিউ জার্সিতে ১১ হাজার ৫ শ ও মিশিগানে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪ শ জনের।

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। বৃহস্পতিবারও সেখানে মারা গেছেন ৪৯ জন। মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। অর্থাৎ রাজ্যে মোট করোনায় মোট মৃতের প্রায় অর্ধেকই লস এঞ্জেলেস কাউন্টিতে। এছাড়া আক্রান্ত ৫০ হাজারের বেশি। সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল হচ্ছে ধীরে ধীরে।

লস এঞ্জেলেস কাউন্টিতে ইতোমধ্যে শপিংমল ও চার্চ খুলে দেওয়া হয়েছে কঠোর সামাজিক দূরত্ব মানার শর্তে। বিস্তৃত পরিসরে ব্যবসা চালুর জন্যও রাজ্যের কাছে আবেদন করেছে কাউন্টি কর্তৃপক্ষ। এ ব্যাপারে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে সান ফ্রান্সিসকো মেয়র লন্ডন ব্রিড বৃহস্পতিবার শহর সচল করার পরিকল্পনা জানিয়েছেন। তিনি বলেন, সংকটের এই সময়ে সবকিছু সচলে নতুন ধাপে প্রবেশ করাটা স্বস্তির। আমরা এখন এমন ধাপে রয়েছি যেখান থেকে অর্থনীতি পুনরায় শুরু করতে পারি।

শহরটি ইনডোর সার্ভিস, স্পোর্টস গেমস, উৎসব ও বিভিন্ন কম গুরুত্বপূর্ণ মেডিকেল সার্ভিস চালুর চিন্তাভাবনা করছে। এছাড়া আগস্টের মাঝামাঝি সময়ে স্কুল, বার, ট্যাটু পার্লার সচলের কথা ভাবা হচ্ছে।

এদিকে প্লেসার কাউন্টি নিজেদের সচলে আরও একটু এগিয়ে। সেখানে জিম, নেইল সেলুন, এন্টারটেইনমেন্ট ভেন্যু ও অন্যান্য খেলা শুরু করার জন্য পিটিশন দায়ের করেছে রাজ্যে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত