আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কৃষ্ণাঙ্গ হত্যা: বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেস, হয়েছে ভাঙচুর, ২ পুলিশ আহত

কৃষ্ণাঙ্গ হত্যা: বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেস, হয়েছে ভাঙচুর, ২ পুলিশ আহত

সংগৃহীত ছবি


মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড (৪৬) মৃত্যুর ঘটনায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়। বিক্ষোভ হয়েছে লস এঞ্জেলেস শহরে, বন্ধ করে দেওয়া হয়েছিল ১১০ ফ্রিওয়ে। সহিংসতায় অন্তত দুজন পুলিশ অফিসার আহত হয়েছেন। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের খবর পাওয়া গেছে।


শুক্রবার প্রতিবাদকারীরা বিক্ষোভে নামে শহরের রাস্তায়। তারা পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত করে ও অফিসারদের লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুড়ে মারে। সন্ধ্যার দিকে ফিফথ ও অলিভ স্ট্রিট থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।   

পুলিশ পরবর্তীতে ১১০ ফ্রিওয়ে তে বিক্ষোভ-আন্দোলন ও ধ্বংসযজ্ঞ নিয়মবহির্ভূত বলে জানায়। রাতভর ধরে অব্যাহত প্রতিবাদে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানানো হয়। উপস্থিত সবাই বিভিন্ন স্লোগান, ব্যানার প্রদর্শন করতে থাকে।

এদিকে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে বিক্ষোভে কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি। একজন অফিসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে আরও একজন অফিসার আহত হওয়ার খবর পাওয়া যায়।

রাত ৯টা ৩০ মিনিটের দিকে ১০ ফ্রিওয়ে থেকে ১০১ ফ্রিওয়ে এবং ১০১ ফ্রিওয়ে থেকে আলমেডা স্ট্রিট খালি করতে বিক্ষোভকারীদের নির্দেশ দেয় পুলিশ। সহিংসতা ঘটানো ও সম্পদের ক্ষতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত গত ২৫ মে সন্ধ্যায় ডেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। তার মৃত্যুর ঘটনার ভিডিও ভাইরাল হলেও মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত